জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

‎স্নাতক ভর্তিতে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে মাভাবিপ্রবির পাঁচ শিক্ষার্থী

‎মো.সাজ্জাদ হোসেন সোহান।।

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগে ভর্তির সুযোগ পান এক মেধাবী ছাত্রী। কিন্তু আর্থিক অনটনের কারণে তাকে মায়ের কানের দুল বিক্রি করে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হয়। চূড়ান্ত ভর্তি ফি জোগাড় করতে না পেরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের ‘MBSTU Insiders’ গ্রুপে সহায়তার জন্য আবেদন জানান।

‎
‎এই আবেদন দেখে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী—মেহেদী হাসান রাকিব, সাকিব আল হাসান রাব্বি, তানবীর ইসলাম তামিম, তুষার আহমেদ এবং মো. হৃদয় হোসাইন—তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তাদের মনে হয়, হয়তো আরও অনেক শিক্ষার্থী একই সমস্যায় ভুগছেন। তাই ২৬ জুন তারা ‘MBSTU Admission Helpline’ নামে একটি পোস্ট দিয়ে আর্থিক অসচ্ছলতার কারণে ভর্তি হতে না পারা শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য আহ্বান জানান। এরপর সাহায্যপ্রার্থী সব নবীন শিক্ষার্থীর তথ্য মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির মাধ্যমেও জানানো হয় সবাই কে এবং ক্যাম্পাসের ৫ জন শিক্ষার্থী তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসে।
‎
‎অনেক শিক্ষার্থী আর্থিক সাহায্য চেয়েছিলেন। পরে পরিবারের সঙ্গে কথা বলে তথ্য যাচাই-বাছাই শেষে ইএসআরএম, বিএমবি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এফটিএনএস, ব্যবস্থাপনা, রসায়ন—এই ৬ বিভাগে ৬ জন এবং হিসাববিজ্ঞান বিভাগে ২ জনসহ মোট ৮ জন নবীন শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তির জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই মহৎ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক, কর্মকর্তা ও শুভাকাঙ্ক্ষী অর্থ ও পরামর্শ দিয়ে সহায়তা করেন।
‎
‎টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান রাকিব বলেন, “আমি যখন শুনতে পেলাম যে টাকার অভাবে কিছু মানুষের জীবনে শিক্ষার আলো নিভে যাচ্ছে, তখন মনটা গভীরভাবে নাড়া খেয়েছিল। সেই মুহূর্তে আমরা কয়েকজন মিলে দৃঢ় সিদ্ধান্ত নেই—যেভাবেই হোক, যত পরিশ্রমই হোক না কেন, আমরা এই শিক্ষার্থীদের ভর্তির দায়িত্ব নেব এবং তাদের জন্য প্রয়োজনীয় টাকা ম্যানেজ করব। আজ আলহামদুলিল্লাহ, আমরা সেই প্রতিশ্রুতি রাখতে পেরেছি। এটি কেবল আর্থিক সহায়তা নয়, এটি মানবতার জয়, একতার প্রতীক এবং ভবিষ্যতের স্বপ্নকে বাঁচিয়ে রাখার প্রয়াস।”
‎
‎পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী সাকিব আল হাসান রাব্বি বলেন, “ইচ্ছাশক্তি মানুষকে অনেক দূর এগিয়ে নিতে পারে। তাদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পারার অনুভূতি শব্দে প্রকাশ করা সম্ভব নয়। চেষ্টা করেছি নিজের সবটুকু দিয়ে। আল্লাহ সহায় হয়েছেন। ইনশাআল্লাহ ভালো কাজের সাথে সবসময় থাকব।”
‎
‎পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী তুষার আহমেদ বলেন, “আমরা চেষ্টা করেছি অর্থের অভাবে যেন কোনো মেধা ঝরে না পড়ে। যারা ভর্তি হয়েছে, সবাই আমাদের ছোট ভাইবোন। যে কোনো সমস্যায় আমরা সর্বদা তাদের পাশে থাকব ইনশাআল্লাহ।”
‎
‎আইসিটি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী তানবীর ইসলাম তামিম বলেন, “২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে ৮ জন নবীন শিক্ষার্থীকে ভর্তি প্রক্রিয়ায় সহায়তা করা হয়েছে। আমরা চেষ্টা করেছি যেন কোনো শিক্ষার্থী আর্থিক, সামাজিক বা প্রাতিষ্ঠানিক বৈষম্যের শিকার না হয়। শিক্ষা সবার অধিকার, আর উচ্চশিক্ষার পথে কোনো প্রকার বৈষম্য বা হয়রানি বরদাশত করা হবে না।”
‎
‎টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. হৃদয় হোসাইন বলেন, “মানুষ মানুষের জন্য—এই কথাটিই আমরা কাজে প্রমাণ করেছি। ভবিষ্যতেও যেন কোনো শিক্ষার্থী অর্থের অভাবে স্বপ্ন হারাতে না হয়, সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাব।”
‎
‎শিক্ষার্থীদের মতে, এই সহায়তা কেবল অর্থ প্রদানের বিষয় নয়—এটি মানবতার জয়, একতার প্রতীক এবং ভবিষ্যতের স্বপ্নকে বাঁচিয়ে রাখার এক মহৎ প্রয়াস।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনের তোয়াক্কা না করে রাতে মাটি পরিবহন, ক্ষোভে স্থানীয়রা

1

মুরাদনগর ধামঘর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে কায়কোবাদের পক্ষে বিএন

2

অবশেষে আলীকদমেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

3

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জ

4

বাউফলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও সুস্থতার জন্য দো

5

ভোটকেন্দ্র দখল করতে এলে প্রতিহতের ঘোষণা জামায়াত প্রার্থীর

6

মাওলানা জুবায়ের হোসেন' ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন

7

উচাখিলায় জামায়াতের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে সৌর বিদ্যুৎ প

8

চান্দিনায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি

9

মানিকগঞ্জ সদর হাসপাতালে এক নারীকে ধর্ষণ -২ আনসার সদস্য গ্রেফ

10

হাদি হত্যাকাণ্ডে উত্তাল পাঁচবিবি, শিক্ষার্থীদের মানববন্ধন

11

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক চোরাচালানকৃত মালামাল উদ্ধার

12

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ

13

পোরশায় অতিথি পাখি উদ্ধার করে অবমুক্ত করলেন ইউএনও

14

ধামরাইয়ে নিখোঁজ অটো চালকের মরদেহ উদ্ধার

15

নিয়োগ নিয়ে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে genarel dairy

16

নির্বাচনে অংশ নিতে নিম্নোক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য

17

কুয়েতের ই-ভিসা সহজিকরণ করায় আবেদনের হিড়িক

18

শিক্ষা,স্বাস্থ্য-নারীর ক্ষমতায়নসহ ময়মনসিংহ-৪ আসনে জামায়াত প্

19

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

20