জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

৫ম শ্রেণির শিক্ষার্থী সোহানার ধর্ষকের ফাঁসির দাবিতে বায়সা বাজারে মানববন্ধন

যশোরের ঝিকরগাছায় আলোচিত ৫ম শ্রেণির শিক্ষার্থী সোহানা খাতুনকে ধর্ষণের পরে হত্যার প্রতিবাদে এবং ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৬ জুন) সকাল ১০টায় মাদ্রাসা সংলগ্ন বায়সা বাজারে বায়সা চাঁদপুর দাখিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক,এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ধর্ষক নাজমুস সাকিব নয়নকে সর্ব্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের দাবি জানান। তারা ভিকটিম পরিবারের নিরাপত্তা দেওয়া, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশের দাবি জানান।

ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার কবির হোসেনের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মালেক, অভিভাবক সদস্য রবিউল ইসলাম মিলন, ঝিকরগাছা প্রেসক্লাবের সেক্রেটারি সাংবাদিক তরিকুল ইসলাম, মাস্টার মনিরুজ্জামান, সহ-সভাপতি আতাউর রহমান জসি,  দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলী, স্বেচ্ছাসেবী সংগঠন সেবার প্রতিষ্ঠাতা মাস্টার আশরাফুজ্জামান বাবু, ডাঃ ইবাদ আলী, সোহানার বাবা আব্দুল জলিল, বাজার কমিটির সভাপতি মোরশেদ আলম,স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি হাসানুজ্জামান হাসান, সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী বিশ্বাস, গ্রামবাসি তরিকুল ইসলাম, জুয়েল রানা, জুলফিকার আলী, নাহিদ হাসান প্রমুখ।
ধর্ষকের ফাঁসি চেয়ে এ মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন, স্বেচ্ছাসেবী সংগঠন সেবা,  স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়া, স্বেচ্ছাসেবী সংগঠন আশার আলো, বায়সা বাজার কমিটিসহ বিভিন্ন সংগঠন।

উল্লেখ্য গত ৮ জুন নাজমুস সাকিব নয়ন তার মামাতো ভাই রিয়াজকে মামা বাড়ি দিয়ে বাড়িতে এসে দেখে তার ছোট বোন তন্নী রুমে ঘুমিয়ে আছে এবং বাইরে মামাতো বোন সোহানা দোলনায় দোল খাচ্ছে। সোহানাকে একা পেয়ে নয়ন তাকে জাপটে ধরে তার রুমে নিয়ে গলা ও মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করার পর হত্যা করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলকুচিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

1

বরিশাল-ভোলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

2

মসিক এর হোল্ডিং ট্যাক্স পরিশোধ বিকাশেই

3

বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার স্মরণে কুলিয়া ইউনিয়নে দোয়াদোয়া

4

সুবর্ণচরে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

5

বেড়ায় বৃদ্ধ নারীকে জবাই করে হত্যা

6

ধর্মপাশায় ইটের ভাটার মালিকে ৫০ হাজার টাকা জরিমানা

7

বাউল আবুল সরকারের ফাঁসির দাবীতে নান্দাইলে তৌহিদী জনতার মানবব

8

বরিশাল সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভায় এ্যাডঃ আবুল কাল

9

‎ঝালকাঠিতে নিখোঁজের ৮ ঘণ্টা পর সুগন্ধা নদীর পাড়ে নারীর মরদেহ

10

পাবনায় পদোন্নতিপ্রাপ্ত পাঁচজন পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পর

11

শীতার্ত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

12

মাদারীপুরের ঐতিহ্য "শ্রীশ্রী সরস্বতী পূজার" প্রস্তুতি সম্পন্

13

মোহনগঞ্জে শিক্ষকের বেত্রাঘাত ভয়ে ৪ শিক্ষার্থী আহত

14

তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বেনাপোলে আনন্দ মি

15

কেরানীগঞ্জের সেই মাদ্রাসায় ফের বিস্ফোরণ, আহত ১

16

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক তারেক রহমানের

17

জামালপুরে ৩০ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ, প্রতীক গ্রহণ করেনন

18

উলপুর জমিদার বাড়ী "প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন

19

মীরসরাইয়ে হানাদার মুক্ত দিবসে বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জ

20