জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হ্যান্ডকাফ পরানোর সময় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আহত

ekramul islam



যশোরের শার্শায় অভিযানের সময় এক মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে আবুল হোসেন নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার নাভারন দক্ষিন বুরুজবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবারে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার একটি টিম দক্ষিন বুরুজবাগান এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে যায়। অভিযানের এক পর্যায়ে রুবেল নামে এলাকার চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে আটক করে হ্যান্ডক্যাপ পরানোর চেষ্টা করলে সে হঠাৎ করে লুকিয়ে রাখা ছুরি দিয়ে কনস্টেবলকে আঘাত করে পালিয়ে যায়। তবে রুবেলের নামে পাঁচটি মাদক মামলা আছে বলে জানা যায়। আহত কনস্টেবলকে উদ্ধার করে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে ব্যারাকে নেওয়া হয়েছে। বর্তমানে তার অবস্থা স্বাভাবিক বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, আইনের চোখ ফাঁকি দিয়ে কেউই অপরাধ থেকে রেহাই পাবে না। রুবেলকে আটকের চেষ্টা চলছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের ৬ আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র ক্রয়

1

চরকাউয়া ইউনিয়নে মহিলা দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচ

2

ছাতকে আব্দুস সালাম আল মাদানীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

3

যে ঐতিহ্য হারাবার পথে

4

৩১ দফা বাস্তবায়নে জাকারিয়া বাচ্চুর নেতৃত্বে পার্বতীপুরের ঐ

5

পলাশে নানা আয়োজনে বড় দিন উৎযাপন

6

সুবর্নচর উপজেলা বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন এর ৫ম বর্ষপূর্তি

7

রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক, তারপর নতুন সিদ্ধান্

8

আজমেরী ওসমানের সহযোগী পাভেল অস্ত্রসহ আটক

9

রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় স

10

মধুখালীতে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে নাকাল জনজীবন

11

ফিসনেট প্রকল্প এর সহযোগিতায় তালতলী বহুঅংশীজনীয় মৎস্যজীবী প্ল

12

নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির দুই বাস আগুনে ভস্মীভূত

13

কাপাসিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামন

14

ঝালকাঠিতে সুগন্ধা নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার

15

দারিপাল্লা প্রতীকে নির্বাচনি লড়াইয়ে থাকছেন আনোয়ারুল ইসলাম রা

16

ভূরুঙ্গামারীতে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা শামসুল হক গ্র

17

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

18

সরাইল ও আশুগঞ্জে ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী: এস এন তরুণ দে'

19

শিবগঞ্জে গুণীজন ভূষিত হওয়ায় আহসান হাবিবকে সংবর্ধনা

20