জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হোমনায় মরহুম এম-কে আনোয়ার স্যার স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্টে ঝমকালো ফাইনাল

মোঃ তারিকুল ইসলাম, হোমনা (কুমিল্ল)। 
কুমিল্লার হোমনায় সাহেব বাড়ি যুব সমাজের উদ্যোগে
মরহুম এম-কে আনোয়ার স্যার স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ইং-এর ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ফাইনালে ট্রাইব্রেকারে আলীপুর একাদশকে হারিয়ে দাদন স্যার ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হোমনা উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম এবং কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ হোমনা জোনাল অফিসের ডিজিএম জনাব মৃণাল চৌধুরী।

 সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক আহ্বায়ক হোমনা উপজেলা বিএনপি মো. জহিরুল হক জহর।

পৃষ্ঠপোষকতায় ছিলেন ১নং মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম মোল্লা, হোমনা ক্যাবল টিভির চেয়ারম্যান মো. টুটুল রোহান এবং হোমনা উপজেলা যুবদল নেতা মো. সাফায়েতুল হক রিয়াদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—মোঃ আলমগীর সরকার, মো. মজিবুর রহমান, নাজমা হক, মো. সারোয়ার হোসেন টিপু, মো. সিরাজ মিয়া, মো. কাশেম চেয়ারম্যান, মো. শফিকুল ইসলাম বিটন, মো. অলেক মিয়া, মো. রাজ মিয়া কমিশনার, মো. হুমায়ুন কবির, মো. জহির চেয়ারম্যান, এম.জি ফারুক, মো. হারুন মিয়া, মো. মোক্তার হোসেন, মো. আক্তার হোসেন, মো. মাইনুদ্দিন সরকার, মো. মোখলেছুর রহমান (বাবু) এবং মো. আরিফুল ইসলাম সোহাগসহ হোমনা উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও কৃষকদলের বিভিন্ন নেতৃবৃন্দ।

পুরো অনুষ্ঠান পরিচালনা করেন তৌফিকুল হক সাজ্জাদ, মো. তানিক, শুভ, আলামিন, মো. সিফাত, মো. আয়ান ও মো. ফাহিম।

ফাইনাল খেলায় হাজারো দর্শকের উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে সন্ধ্যায় আয়োজন করা হয় এক মনোজ্ঞ কনসার্ট, যা সম্পূর্ণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

খেলায় ভাষ্যকার ছিলেন জনপ্রিয় ভাষ্যকার কবি দেলোয়ার। রেফারির দায়িত্ব পালন করেন শফিকুল ইসলাম মুন্না, ওমর ফারুক ও হাবিবুর রহমান। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও পুরো আয়োজনটি কভার করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমন ধানের ফলন ভালো

1

কুলিয়ারচরে শরিফুল আলমের ধানের শীষের পক্ষে নির্বাচনী সভা অনুষ

2

হাতীবান্ধায় পুলিশের উপর আসামি পক্ষের হামলার প্রবণতা বেড়েছ

3

চুয়াডাঙ্গায় নিম্ন মানের ভুট্রা বীজে মাথায় হাত শতাধিক ভুট্টা

4

মানিকগঞ্জ–৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থী পরিবর্তনের জোর দাবি

5

পটুয়াখালী কুয়াকাটা আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের লাশ উদ্ধা

6

কালিয়াকৈরে শফিপুর বাজার সমবায় সমিতির মত বিনিময় সভা অনু

7

মিত্রদল-অভ্যন্তরীণ কোন্দলে কুমিল্লা-২ স্থগিত

8

র‌্যাবের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

9

নওগাঁর দলগাছীতে ইউএনও’র ‘টাকা ছাড়া মিডিয়া কাভার হয় না’ মন্তব

10

ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপি নেতা-কর্মীদের ভাগ্য নিয়

11

মনোহরদীতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

12

দিনাজপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রংপুর বিভাগ

13

শার্শায় ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪০ হাজা

14

বোরহানউদ্দিনে জামায়াতের গণতান্ত্রিক আন্দোলনে কোন ভূমিকা নেই

15

কালিগঞ্জে ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে ইউনিয়ন পর্যায়ে খ

16

হবিগঞ্জে পইলের মেলায় এক বাঘাইর মাছের দাম হাকা হয়েছে আড়াই লক

17

চেয়ারম্যান আত্মগোপনে, প্রশাসনিক অচলাবস্থায় আশিদ্রোন ইউনিয়ন প

18

যশোর-১ আসনে বিএনপির প্রার্থী বদলের জোর গুঞ্জন, তৃনমূলের নেতা

19

‎পিরোজপুর-১ আসনে ধানের শীষে মনোনয়ন পেলেন আলমগীর হোসেন

20