মাওলানা ইব্রাহিম হুসাইন রহিমী
প্রকাশঃ 12-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

হোটেলে বাগবিতণ্ডা, কর্মচারীর গায়ে গরম মাড় ঢেলে দিলেন বাবুর্চি

কুমিল্লার চান্দিনায় সফিউল্লাহ (১৫) নামের একজন হোটেল কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে বাবুর্চির বিরুদ্ধে। এতে ওই কর্মচারীর শরীরের প্রায় ২০ শতাংশ ঝলসে গেছে। এ ঘটনায় কাশেম মিয়া (৩৫) নামের ওই বাবুর্চিকে আটক করে পুলিশে দিয়েছেন হোটেলমালিক ও কর্মচারীরা।
রোববার (১১ মে) বিকেল পৌনে ৩টায় উপজেলা সদরের পূর্ব বাজারের ‘রনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ নামের একটি হোটেলে এ ঘটনা ঘটে।
আহত হোটেল কর্মচারী সফিউল্লাহ জেলার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের খিরাইকান্দি গ্রামের অলিউল্লাহর ছেলে।
অভিযুক্ত বাবুর্চি কাশেম মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর উপজেলার নূরপুর গ্রামের কাদের মিয়ার ছেলে।
হোটেলমালিক সফিকুল ইসলাম বলেন, হোটেলের রান্নাঘরে ভাতের মাড় ছ্যাঁকার সময় কর্মচারী সফিউল্লাহর সঙ্গে কথা-কাটাকাটি হয় বাবুর্চি কাশেম মিয়ার। একপর্যায়ে সফিউল্লাহর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দেন তিনি। চিৎকার শুনে আমি পেছনে গিয়ে এ ঘটনা দেখি। তাৎক্ষণিকভাবে সফিউল্লাহকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বাবুর্চিকে আটক করে থানায় খবর দেওয়া হয়।
আহত সফিউল্লাহর বাবা কৃষক অলিউল্লাহ বলেন, ‌‘আমার চার সন্তানের মধ্যে সফিউল্লাহ দ্বিতীয়। মাদরাসায় হেফজ বিভাগে পড়াচ্ছিলাম। লেখাপড়ায় অমনোযোগী থাকায় তিন মাস আগে তাকে চান্দিনার রনি হোটেলে দেই। আমার ছেলে যদি অপরাধ করতো, হোটেলের মালিক বা আমাকে বলতে পারতো বাবুর্চি। এভাবে আমার ছেলের শরীরে ভাতের মাড় ঢেলে শাস্তি দিলো কেন? আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারজানা আক্তার বলেন, আহতের শরীরের প্রায় ২০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, ঘটনা শোনার পরপরই পুলিশ পাঠিয়ে বাবুর্চিকে হেফাজতে আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন ভেস্তে গেল ১ বক্স নীতি

1

নড়াইল-২ আসনে বিএনপি প্রার্থী ড. ফরহাদের মনোনয়নপত্র দাখিল, বি

2

ধোবাউড়া উপজেলা পরিষদের সামনে জাল দলিল ও ভুয়া আইডি কার্ড তৈরি

3

দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারাচ্ছে কিরগিজস্তানে আসা রেমিট

4

মাদারীপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

5

লক্ষীপুর ২ আসনে জামাতের মনোনয়ন দাখিল

6

গাবতলীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

7

নিজের অপকর্ম ঢাকতে সাজানো নাটকের মিথ্যা মামলার প্রধান আসামি

8

চরকাউয়া ইউনিয়নে মহিলা দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচ

9

চরমোনাই ইউনিয়নে তাঁতীদলের কর্মী সভা অনুষ্ঠিত

10

রাজৈরে ইয়াবাসহ ১৭ বছর বয়সি কিশোর আ টক

11

মনোনয়ন বঞ্চনার ক্ষোভে পার্বতীপুরে বিএনপির প্রতিবাদ সভা

12

পোরশায় ১৬বিজিবি নিতপুর বিশেষ টহল কর্তৃক

13

দোহারে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস পালিত

14

বেরোবি'তে আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্

15

পোরশায় ডাকাতি মামলায় ৫ ও মাদক মামলায় ৩ আসামি গ্রেফতার

16

মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায়

17

গোপালগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দ: ভোটের মাঠে ৮ প্রার্থী, জমে উ

18

চুনারুঘাটে বন বিভাগের নিলামে হামলা, শ্রমিক দল নেতা সহ ৭জনের

19

ইন্টারনেট সেবার খরচ বাড়ছে ২০ শতাংশ

20