জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হাত পাখার ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ

লিয়াকত আলী লাভলু, চরভদ্রাসন, ফরিদপুর প্রতিনিধি


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক মনোনীত প্রার্থী ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের হাত পাখা প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা ইসহাক চোকদারের সমর্থনে চরভদ্রাসন উপজেলায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে চরভদ্রাসন উপজেলার সদর বাজারে গণসংযোগে নেতৃত্ব প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতী সেলিম হোসাইন।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাবীব মাস্টার,
চরভদ্রাসন উপজেলা শাখার সহ-সভাপতি জাফরউল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,
সাংগঠনিক সম্পাদক শেখ আবুল হাসান, বাজার ব্যবসায়ী সাহেব আলী সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীবৃন্দ।

সব দল দেখা শেষ ইসলামী আন্দোলনে বাংলাদেশ, মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র। নারায়ে তাকবীর- আল্লাহু আকবার, শান্তির মার্কা- হাত পাখা মার্কা।
চরমোনাই হুজুরের সালাম নিন- ইসলামী আন্দোলন বাংলাদেশ এ যোগ দিন, ইসহাক চোকদারের সালাম নিন- হাত পাখা মার্কায় ভোট দিন, ইত্যাদি শ্লোগানে মুখরিত ছিল।

গণসংযোগকালে প্রধান অতিথি সংসদ সদস‍্য প্রার্থী মাওলানা ইসহাক চোকদার বলেন-আমরা এদেশের মানুষের মুক্তির জন্য ইসলামী আন্দোলনের আহবান জানাচ্ছি। মুক্তির একমাত্র পথ ইসলাম আর এই ইসলামই দিতে পারে শান্তি। ন‍্যায় বিচার পেতে হলে ইসলামী শরীয়াহ্ আলোকে শাসনব্যবস্থা কায়েম করতে হবে। সে জন্য তিনি সকলকে আগামী নির্বাচনে ইসলামী দলের প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত কিস্তির বিনিময়ে পুরো বীমার অর্থ পেলেন মৃত গ্রাহকের পরিবা

1

হাদীর উপর গুলির প্রতিবাদে ধামরাইতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয

2

মানব সেবী আজিজুর রহমানের সৌজন্যে সোনাপুরে চ্যারিটি গ্রুপের

3

ইউএনও মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে লোহাগাড়ায় সমন্বয় সভা

4

দিনাজপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রংপুর বিভাগ

5

গোমস্তাপুর সীমান্তে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত দিল বিজিবি

6

পুলিশ সুপার কাপ” আন্তঃ ইউনিট ক্যারাম টুর্নামেন্ট ২০২৫

7

আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল বাস: অটোরিকশা চূর্

8

নোয়াখালী ৫ কবিরহাটে বিএনপির শীত বস্র বিতরন

9

সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন

10

চরকাউয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই

11

পদুয়া ইউনিয়নে মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান, ভারী

12

পাবনায় জুমার খুতবায় গণভোট নিয়ে আলোচনায় এনএসআই কর্মকর্তার

13

কক্সবাজারের লাইটহাউজে চুরির আগাতে মাসুদ নামের এক যুবক খুন

14

উচাখিলায় জামায়াতের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে সৌর বিদ্যুৎ প

15

পাঁচবিবিতে দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ চুরি

16

চৌহালীতে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

17

শিক্ষার মান উন্নয়নে মধ্যনগরে সমাবেশ

18

নালিতাবাড়ী সিমান্ত অঞ্চলে ২১টি এক হাজার টাকার জাল নোট সহ আটক

19

বিরামপুরে শ্রমিকদলের পক্ষ থেকে নির্বাচনি প্রচারণাঃ

20