জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হাতীবান্ধায় স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ উদ্ধার

মিলন কুমার বর্মন 


লালমনিরহাটের হাতীবান্ধায় অন্তঃসত্ত্বা স্ত্রী এবং স্বামীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২২ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যার পর হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের কুমারটারী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিররা হলেন উপজেলার গোতামারী ইউনিয়নের কুমারটারী গ্রামের আব্দুল হামিদের ছেলে অলি মিয়া (৩০) ও তার ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ছকিনা বেগম (২৫)।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়,  সোমবার সকালে অলি মিয়ার মা শরিফা বেগম এবং স্ত্রী ছকিনা বেগমের মধ্যে ঝগড়া,কথা কাটাকাটি  হয়। পরে বিষয়টি অলি জানতে পেরে তার মায়ের সাথে ঝগড়া বাধে । এতে মা শরিফা বেগম ছেলের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে বিচার দেন।এ খবর জানতে পাওয়ার পর থেকে অলি ও তার স্ত্রীর নিজ ঘরের দরজা সন্ধ্যা পর্যন্ত বন্ধ থাকে। পরে তাদের কোনো সাড়া না পেলে দরজা খুলে একই ধরনার সাথে রশিতে ঝুলে থাকা মরদেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেন হাতীবান্ধা থানা পুলিশ।

এবিষয়ে গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা বলেন,পারিবারিক কলহের জেরে তারা আত্নহত্যা করে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাড়াইলে বিশেষ উদ্যোগে জনসম্পৃক্ত হচ্ছে পুলিশি সেবা

1

গোয়ালন্দে পিঠা উৎসব অনুষ্ঠিত

2

পাবনা অজ্ঞাত পরিচয়ের কিশোরের মরদেহ উদ্ধার

3

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক এ. কে.এম. আমি

4

কাঠালিয়ায় বিএনপির আলোচনা সভা ও নির্বাচনী প্রস্তুতি

5

ঈশ্বরদীতে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

6

বরিশালে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

7

রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে অতিরিক্ত দায়িত্বে

8

কালিয়াকৈরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

9

দুর্বৃত্তদের আগুনে কৃষকের ধান পুড়ে ছাই

10

২১ বছরেও জ্বলে ওঠেনি টেংরাটিলা: পরিত্যক্ত গ্যাসক্ষেত্রে চাপা

11

পুলিশ সুপার কাপ” আন্তঃইউনিট ক্যারাম টুর্নামেন্ট ২০২৫-এর উদ্ব

12

মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের ১০ নেতার পদত

13

নওগাঁয় পুলিশ সুপারের উপস্থিতিতে রানীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠ

14

নারায়ণগঞ্জে নির্বাচনী মাঠে নারীরা অনুপস্থিত

15

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের অঙ্গীকার

16

কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীতে র‍্যালী ও আ

17

দিনাজপুরে আদর্শ মহাবিদ্যালয়ে বর্ণাঢ্য 'পিঠা উৎসব-২০২৬' অনুষ

18

শিবগঞ্জে দাড়িপাল্লার ভোট না করতে বিএনপির হুমকি

19

সিলেটের শাহপরান এলাকায় উন্নয়নের অঙ্গীকার হাবিবুর রহমানের

20