মোঃ ফখরুল মোস্তফা।।
নিম্নচাপের কারণে সাগরে অস্বাভাবিক জোয়ারের হাতিয়া উপজেলা নিঝুম দ্বীপ সহ জোয়ারের পানি প্লাবিত হয়েছে। নিঝুম দ্বীপের প্রধান প্রধান রাস্তাটি সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যায়। একই রকম অবস্থা নলচিরা, চরঈশ্বর, সুখচর, সোনা দিয়া, চানন্দী, হরনী ইউনিয়নে।
জোয়ারের পানিতে নিঝুম দ্বীপের নামার বাজার, আফাজিয়া বাজার, থানার হাট, ভূমিহীন বাজারে রাস্তাই দুই থেকে তিন ফুট উচ্চতায় পানির নিচে ডুবে যায়।
মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে যায়। এলাকার অনেক পুকুরের মাছ ভেসে চলে যাই।
নিঝুম দ্বীপের বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানি সহজে চারদিক প্লাবিত হয়।
নলচিরা ইউনিয়নের বেডিবাঁধের বাহিরে কয়েকটি গ্রাম সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যায়।
অনেক বেড়িবাঁধের উপরে আশ্রয় নিয়েছে।
ঢালচর ও চর গাসিয়ায় একই অবস্থা বিরাজমান।
দুই চরে বেডিবাঁধ না থাকার কারণে স্বাভাবিক জোয়ারে পানির নিচে তলিয়ে যায়।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন। দুর্যোগ পুর্ন আবহাওয়ার কারণে সাগর উত্তাল হয়ে পড়েছে।
নিঝুম দ্বীপ সহ বেশ কয়েকটি ইউনিয়ন জোয়ারের পানিতে তলিয়ে যাই। আমরা খবরাখবর রাখতেছি। প্রয়োজনে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকিবে।
মন্তব্য করুন