জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হাজারো মুসল্লির অশ্রুসিক্ত বিদায়, নোমানী হত্যার প্রতিবাদে ভোলায় শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

মাহে আলম মাহী।।

ভোলা জেলার সুপরিচিত ও বরেণ্য আলেম ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও উপজেলা পরিষদের খতিব মাওলানা আমিনুল হক নোমানীকে হাজারো মুসল্লির অশ্রুসিক্ত বিদায়ের মধ্য দিয়ে দাফন করা হয়েছে।

৭ই সেপ্টেম্বর (রবিবার) দুপুর ২টায় ভোলা সরকারি স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরিবারের সদস্য ও সহকর্মীরা স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন, আর সেই দৃশ্যে উপস্থিত হাজারো মানুষও অশ্রুসিক্ত হয়ে পড়েন।

বরেণ্য একজন আলেমকে এভাবে হত্যা করা ভোলার ইতিহাসে বিরল ঘটনা বলে মন্তব্য করেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এসপি সাহেব আপনারা কি করেন? একজন ধর্মীয় নেতাকে নৃশংসভাবে হত্যা করা হলো অথচ এখনো ঘাতকরা গ্রেপ্তার হয়নি। দ্রুত দোষীদের আটক করতে না পারলে আপনাদের পদে থাকতে দেওয়া হবে না।”

এদিকে, আমিনুল হক নোমানী হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামীকাল ভোলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান ও শোক র‍্যালির কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ভোলা জেলা তৌহিদি জনতার আহ্বায়ক মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম হুঁশিয়ারি দিয়ে বলেন, “৪৮ ঘণ্টার মধ্যে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া না হলে সংবাদ সম্মেলন করে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

জানাজায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাষ্টার জাকির হোসেন, বিএনপির জেলা সদস্য সচিব আলহাজ্ব মো. রাইসুল আলম, ইসলামী আন্দোলনের নেতা মাওলানা ওবায়েদ বিন মোস্তফা প্রমুখ।

জানাজা শেষে তাকে চরনোয়াবাদে তার মাদ্রাসার পাশের কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, গত ৬ই সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তরা নিজ বসতঘরে প্রবেশ করে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে মাওলানা আমিনুল হক নোমানীকে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার আয়রনম্যান ৭০.৩ ল্যাংকাউই সম্পূর্ণ করেছে ঝিনাইগ

1

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন স্থগিতের প্রতিবাদে

2

কুড়িগ্রামে বইছে মৃদ্য সৈত প্রবাহ

3

কিশোরগঞ্জে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে সরকারি জমিতে ভবন নি

4

হবিগঞ্জে টাক-পিকাপ সংঘর্ষে চালকসহ ২জন নিহত

5

ঝালকাঠিতে ইসলামী আন্দোলনের প্রার্থী ইব্রাহিম আল হাদীর গণসংযো

6

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন

7

নবাবগঞ্জে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

8

অন্তর্বর্তী সরকারের সময়েও উদ্বেগজনক হারে বাড়ছে খুন

9

শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা ও হেফজ খানার ছবক প্রদা

10

একটা দল মিথ্যা আশ্বাস দিয়ে, বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা

11

জামালপুর -১ আসনে মনোনয়ন পেয়েছেন এম. রশিদুজ্জামান মিল্লাত

12

নওগাঁ-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার দ্বিমুখী লড়াই: ফ্যাক্

13

সুইজারল্যান্ডে নববর্ষ উদযাপনে বিস্ফোরণ, নিহতের আশঙ্কা

14

দুর্গম পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর শিক্ষা উদ্যোগ

15

নওগাঁয় স্কুল মাঠ দখল করে বাণিজ্য মেলা

16

নাসির নগরে ইটভাটায় অভিযান পরিচালনা ২ লাখ টাকা জরিমানা

17

আওয়ামীলীগ জুলুম নির্যাতন করে বিএনপিকে ধব্বংস করতে চেয়েছিল

18

মাওলানা জুবায়ের হোসেন' ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন

19

নরসিংদী পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ

20