জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

হাইমচরে নবাগত ইউএনও সাথে সুশীল সমাজের মতবিনিময় সভা

হাইমচর উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায় সোমবার (২ জুন) সকালে সুশীল সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘পদ্মজল’-এ সকাল ১১টায় এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরীর পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দ। মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার হাফেজ আহমেদ এবং সাবেক কমান্ডার বারেক বকাউল সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।
রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধিদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক খান, প্রভাষক হারুনুর রশিদ গাজী, খোরশেদ আলম কোতয়াল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলার আমীর মাওলানা মুহাম্মদ আবুল হোসাইন ও সেক্রেটারি মুহাম্মদ জসিম উদীন সহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার সভাপতি ডাক্তার মাওলানা মোঃ শফিউল্লাহ এবং সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শিমুল সহ ইসলামী আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দও মতবিনিময় সভায় অংশ নেন।
জাতীয় নাগরিক পার্টির হাইমচর উপজেলার আহ্বায়ক কমিটির সদস্য আজিজুল হক রাজু, ইয়াছিন জামিল সিমান্ত, মোকলেছুর রহমান মুকুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
বৈষম্য বিরোধী আন্দোলনের হাইমচরের নেতৃত্বাধীন আহসান হাবীব, হারিস, আহত জাহিদ হোসেন সহ অন্যান্যরাও সভায় উপস্থিত থেকে নিজেদের মতামত তুলে ধরেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বতীপুরে হত্যা মামলাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর সংবাদ সম্

1

বাঁশখালীতে আন নূর ইসলামিক একাডেমির শুভ উদ্বোধন

2

ওসমানীনগরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত ১২

3

আমার কোনো হাঁসের ডিম যেন চুরি না হয় : রুমিন ফারহানা

4

পায়রা বন্দরে ভূমিহীন প্রায় ১৩৬ পরিবার পূর্ণবাসনের দাবিতে ম

5

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন স্থগিতের প্রতিবাদে

6

ময়মনসিংহে গাঁজা সহ চার জন গ্রেফতার

7

নতুন ওসির সাথে এনসিপির সুলতান মোহাম্মদ জাকারিয়ার সৌজন্য সাক্

8

গরু আনা-নেওয়ায় বাধা দেওয়ায় ইমামের ওপর হামলা

9

সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকায় পোস্টারহীন প্রচারে নেই

10

নওগাঁর নিয়ামতপুরে দেশ নেত্রীর জন্য দোয়ার আহ্বান

11

হাতিয়ায় বিএনপির জনসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান

12

বাঞ্ছারামপুর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার ম

13

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় নুরুল হুদার উদ্যোগ প্রশংসনীয়

14

দুঃসাহসিক চুরি, ৯ লাখ টাকার মালামাল লুট

15

মোটরসাইকেল দুর্ঘটনায় সেনবাগের যুবক নিহত

16

কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবস পালিত

17

ভাঙ্গুড়ায় এক মাদক সেবী ও বিস্ফোরণ মামলায় আ.লীগ ও যুবলীগ

18

রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হলে প্রধানমন্ত্রী স্বৈরাচারী হতো

19

ঘাটাইলে মাইক্রোবাসের চাপায় মাদ্রাসাছাত্র তুহিনের মর্মান্তিক

20