জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

হাইমচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মোঃ শামছুদ্দোহা সেলিম, হাইমচর উপজেলা।


‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর জেলার  হাইমচর উপজেলায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।


সোমবার (১৩ অক্টোবর) সোমবার সকাল ১০:৩০ টায় উপজেলা চত্বর থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।


র‌্যালি শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, এনসিপি উপজেলার প্রধান সমন্বয়কারী মুকবুল হোসেন মুকুল, জামায়াতে ইসলামী দক্ষিণ আলগী ইউনিয়ন আমির মাওলানা হাফিজুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।


প্রধান অতিথি তার বক্তব্যে দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং সকলের অংশগ্রহণে একটি দুর্যোগ সহনশীল সমাজ গড়ার আহ্বান জানান। তিনি প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা বৃদ্ধি ও পূর্বপ্রস্তুতির ওপর জোর দেন।

স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মাকসুদুর রহমান। বক্তারা দুর্যোগ প্রস্তুতি ও প্রশমনে স্থানীয় জনসাধারণের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুম ও মানবতাবিরোধী অপরাধে হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার

1

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা ও প্রচারণায় ব

2

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ

3

মঠবাড়িয়ায় ঝুকিপূর্ণ ব্রিজ নিয়ে দুর্ভোগে তিন গ্রামের মানুষ ‎

4

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগাদানা স্বেচ্ছাসেবক দলের উদ্যো

5

ইকড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত, উপস্থিত ছি

6

পটুয়াখালী-৩ আসনে দলের সিদ্ধান্ত, জোটের সিদ্ধান্ত যাই হোক, বি

7

পটুয়াখালীতে সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি

8

কেরানীগঞ্জে নারীসহ আট মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

9

শ্রীমঙ্গলে কিশোরী রুপা এক মাস ধরে নিখোঁজ

10

টাংগাইলের নাগরপুরে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত শ

11

ফারিয়ার সভাপতিকে হুমকির প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

12

প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব

13

মাদারীপুরের-গোপালপুরে,গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ

14

রতনপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ২০২৫ অনুষ্ঠিত

15

আগুনে পুরতে দেখেও মুখে মুখে ছড়িয়ে পড়েছে আলহামদুলিল্লাহ

16

কালিগঞ্জে ৮ দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে নেংগি চ্যাম্প

17

ক্যান্সার আক্রান্ত অবুঝ শিশু আরাফাতকে বাঁচাতে এগিয়ে আসুন-সাহ

18

‎বিপিএলে নতুন দল হিসেবে আসছে নোয়াখালী এক্সপ্রেস

19

নওগাঁ-৪৬(১) আসনে বিএনপির প্রার্থী নির্ধারণে তীব্র প্রতিদ্বন্

20