জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে চারটি সংসদীয় আসন থেকে চারজন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

 সৈমিত্র কুমার দাস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসন থেকে চারজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তারা আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।

মনোনয়ন প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন,

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহজাহান আলী,

হবিগঞ্জ-২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. নোমান আহমদ সাদীক,

হবিগঞ্জ-৩ (সদর–শায়েস্তাগঞ্জ–লাখাই) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী চৌধুরী আশরাফুল বারী নোমান এবং

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে আমার বাংলাদেশ (এবি পার্টি) এর প্রার্থী মো. মোকাম্মেল হোসেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফিন জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনে মোট ২৯ জন প্রার্থী বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে ছিলেন। এর মধ্যে চারজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করায় এখন চারটি আসনে মোট ২৫ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।

এদিকে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এস এ সাজন জানান, হাইকোর্টের রায়ে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে তিনি চূড়ান্ত প্রার্থী তালিকায় থাকছেন বলে জানান তিনি।

মনোনয়ন প্রত্যাহারের পর জেলা জুড়ে নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি হয়েছে। প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচারণা ও গণসংযোগ জোরদার করছেন। নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যেও বাড়ছে আগ্রহ ও আলোচনা।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লী বিদ্যূৎ ডিজিএম এর স্বেচ্ছাচারীতা

1

নোয়াখালীতে গ্রাম আদালত সক্রিয় করনে দিনব্যাপী প্রশিক্ষণ অনু

2

ব্রাহ্মণবাড়িয়ার অনেক দেয়ালে দেয়ালে হাদির ‘উক্তি’

3

গাজীপুর সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রৌমারীতে মানববন্ধন

4

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার নতুন অফিস উদ্বোধন

5

নাসিরনগরে ফিরছে সরিষা চাষের ঐতিহ্য

6

১০ দলীয় জোট থেকে এলডিপিকে দেয়া ভোলা-২ আসন থেকে মনোনয়ন প্রত্য

7

গফরগাঁওয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি-আহত-১০

8

ময়মনসিংহে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার

9

ফতেহজংপুর দূর্গ" শরীয়তপুর জেলার অন্যতম ঐতিহাসিক নিদর্শন

10

পাবনায় করিমনের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

11

দিনাজপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যদের

12

চুনারুঘাটে ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার পরিচিতি স

13

ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে সিলেটের তরুণদের সঙ্গে মতবিনিময় করলেন ত

14

তামাকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কঠোর অধ্যাদেশ ই-সিগারেট নিষিদ্

15

হাজারো মেধার ঠিকানা: ১৯৪২ সালের ঐতিহ্যবাহী সরকারি দেবেন্দ্র

16

নিয়ামতপুরে ভিন্ন মাত্রায় তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন

17

পিরোজপুর-২ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন আহমেদ সোহেল মঞ্জু স

18

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সিরাজগঞ্জে গভীর শোক

19

ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল

20