চট্টগ্রামের মীরসরাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্নতরী-৭১” এর অষ্টম বর্ষপূর্তি নানা আয়োজনে উদযাপন করা হয়েছে। সোমবার (৭ জুলাই) আয়োজিত এ অনুষ্ঠানে ছিল বৃক্ষ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা এবং কেক কাটার আয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুন নবী, এবং সঞ্চালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক নাইমুর রহমান। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, তিলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক জাহেদুল ইসলাম আরিফ ও মোঃ তারেক রহমান। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য শাহারিয়া হোসেন আবির।
আলোচনা পর্বে বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী পরিচালক খান মোহাম্মদ মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক তাপস দে, সাংগঠনিক সম্পাদক বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুসলিম, শিক্ষা বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোহন সূত্রধর, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম রাকিব এবং সদস্য নাইম উদ্দিন মুন্না।
বক্তারা বলেন, “স্বপ্নতরী-৭১” দীর্ঘ আট বছর ধরে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও মানবাধিকার নিয়ে কাজ করে যাচ্ছে, যা সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত। তরুণদের উদ্যোগ ও সম্পৃক্ততাই সমাজ পরিবর্তনের চালিকাশক্তি। অনুষ্ঠানে বৃক্ষ বিতরণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। এরপর সংগঠনের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে গান, কবিতা ও নৃত্যের মধ্য দিয়ে উঠে আসে দেশপ্রেম ও সামাজিক সচেতনতার বার্তা।
সবশেষে কেক কেটে আনন্দঘন পরিবেশে বর্ষপূর্তি উদযাপন করা হয়। সাধারণ সম্পাদক তাপস দে বলেন, “স্বপ্নতরী-৭১” ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও মানবাধিকার কাজে নিজেদের সম্পৃক্ত রেখে সমাজ উন্নয়নে কাজ করে যাবে। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও “স্বপ্নতরী-৭১” তার সামাজিক অঙ্গীকার অব্যাহত রাখবে এবং তরুণ প্রজন্মের মাঝে ইতিবাচক পরিবর্তনের বার্তা পৌঁছে দেবে।
মন্তব্য করুন