জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের কবলে পড়া ১৩ জেলেকে জীবিত উদ্ধার, গুরুতর আহত-২

হেলাল উদ্দীন 

মাছ ধরার ভরা মৌসুমে ফের গভীর সাগর উপকূল দাবড়ে বেড়াচ্ছে জলদস্যুরা। ফিশিং ট্রলারে হানা দিয়ে মাছ লুটের পাশাপাশি অপহরণ করে নিয়ে যাচ্ছে মুক্তিপণের জন্য অসহায় জেলেদের। 

মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের কবলে পড়া ১৩ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

সোমবার (৫ জানুয়ারী ) রাত ১০ টার সময় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ৫ জানুয়ারী সোমবার  রাত ৮ টার সময় মহেশখালী হতে পশ্চিম গভীর সমূদ্র এলাকায় “এফ বি আল্লাহর দান-২” নামক একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। ডাকাতদল বোটে থাকা মাছ, জাল, খাবার ও প্রয়োজনীয় সকল সরঞ্জামাদি ডাকাতি করে বোটটি সমূদ্রে ভাসমান অবস্থায় রেখে পালিয়ে যায়। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালি কর্তৃক উক্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে ডাকাতের কবলে পড়া ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এসময় গুরুতর আহত ২ জন জেলেকে উন্নত চিকিৎসার জন্য বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার প্রদান করে ফিশিং বোটসহ মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

জেলেরা জানান, কোস্টগার্ডের টহল জোরদার থাকায় দস্যুতা আগের চেয়ে অনেকাংশে কমে এসেছে।  দস্যুদের লুটপাট বন্ধে সাগরকে নিরাপদ করতে টহলটিম বাড়ানোর দাবি জানান উপকূলের জেলেরা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে পুলিশ সদস্যদের ড্রাইভিং দক্ষতা যাচাই

1

ভাঙ্গুড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দ

2

গাবতলীতে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

3

হাইজিংটন চায়না হেয়ার কোম্পানিতে অক্সিজেন সংকটে ৩৫ শ্রমিক অসু

4

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির প্রার্থী এমএ হান্নানের মনোনয়ন

5

যশোরের ছয় আসনে হাতপাখা প্রতীক পেল ইসলামী আন্দোলন, মাঠে নামার

6

কাশিনাথপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র যেন গণ-শৌচাগার

7

কোম্পানীগঞ্জে জামায়াত আমিরের ক্ষমতার দাপটে ফসলি জমি ধ্বংসের

8

বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজার সাথে সাইবার দলের সৌজন্যে

9

নৌবাহিনীর বিশেষ অভিযানে কয়রায় মাদক কারবার আটক

10

পোরশায় আওয়ামী লীগ নেতা তোজাম্মেল গ্রেপ্তার

11

বিদেশ যাত্রা উপলক্ষে পবিত্র মিলাদুন্নবী(সঃ) পরিষদের সংবর্ধনা

12

সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব ফাঁকির অভিযোগে দুদকের অভিযান

13

আমার নির্মাণে আমি

14

ঈশ্বরগঞ্জে চিরকুট লিখে আদালতে বোমা হামলার হুমকি

15

টুঙ্গিপাড়ায় শিকারিদের হাত থেকে ১৬টি অতিথি পাখি উদ্ধার ও অব

16

লোককবি রাধারমণ দত্ত এর ১১০তম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা

17

জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্যারাম খেলার প্রতিযোগিত

18

কয়রায় জোরপূর্বক জমি থেকে ধান কেটে নেওয়া এবং মারপিট করে আহত

19

আবারও নিষিদ্ধ অ্যাথলেট জহির রায়হান

20