মোঃ আব্দুল আউয়াল
প্রকাশঃ 14-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

সেনাবাহিনীর অভিযানে ৪৭০ পিস ইয়াবা ও পিস্তলসহ যুবক আটক

ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে ব্লাংক স্টাম্প, ৪৭০ পিস ইয়াবা, বিদেশি মুদ্রা, চাইনিজ কুড়াল ও পিস্তলসহ আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতি নামে একটি সমিতির পরিচালককে আটক করেছে সেনাবাহিনী।
আজ (শনিবার) ভোর ৪টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শীবগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মো. মুকুল শীবগঞ্জ এলাকার মধ্য পারপুগী গ্রামের আইনুল মুন্সীর ছেলে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদরের শীবগঞ্জ বাজারে দীর্ঘ দিন ধরে আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতির নামে মাদক ও সুদের ব্যবসা করে আসছিল এমন তথ্য সেনাবাহিনীর ঠাকুরগাঁও অস্থায়ী ক্যাম্পের কাছে ছিল। এরই প্রেক্ষিতে আজ ভোর ৪টার দিকে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. মেহেদী হাসানের নেতৃত্বে আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতিতে অভিযান চালায় সেনাবাহিনী। 
এ সময় সমবায় সমিতি ঘেরাও করা হয় এবং একজনকে সেনাবাহিনী আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতিতে তল্লাশি করে স্বাক্ষর যুক্ত ৬০০টি ব্লাংক স্টাম্প, ৪৭০ পিস ইয়াবা, ৩০টি বিদেশি কয়েন মুদ্রা, ৬টি নোট, একটি চাইনিজ কুড়াল, একটি স্টিক ও একটি পিস্তল জব্দ করে সেনাবাহিনী। আটক ইয়াবার মূল্য ২ লাখ টাকা বলে জানা যায়। আটক ব্যক্তিকে মাদক, পিস্তল ও বিদেশি মুদ্রাসহ পুলিশে হস্তান্তর করা হয়। 
তিনি বলেন, ভোর ৪টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী ঠাকুরগাঁও ক্যাম্প শীবগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় ৪৭০ পিস ইয়াবা, পিস্তল ও নগদ বিদেশি মুদ্রাসহ প্রতিষ্ঠানের পরিচালক মো. মুকুলকে আটক করা হয়। সেনাবাহিনী আইনি প্রক্রিয়া গ্রহণে আসামিকে আমাদের কাছে স্তান্তর করেছে। আমরা আইনানুগ ব্যবস্থা নেব।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তোলনের রেকর্ড বিক্রিতেধস সংকটে পার্বতীপুরের মধ্যপাড়া শিল

1

মঞ্চে গাইছিলেন ‘পাসুরি’ গায়িকা, হঠাৎ ড্রোন তেড়েফুঁড়ে এল

2

দূর্গাহাটা উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস ২০২৫ উপলক্ষে শহীদদের প

3

কানায় কানায় পূর্ণ জনসভা থেকে যশোরকে সিটি কর্পোরেশন করার দৃ

4

পোরশায় তারুণ্যের উৎসবে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠা

5

কুমিল্লার চান্দিনায় বাস তল্লাশিতে বিদেশি পিস্তল উদ্ধার

6

ডিমলায় প্রেমের সম্পর্ক ঘিরে সেনা সদস্যসহ আটক পাঁচ

7

ফুলবাড়িয়ায় জনপ্রিয়তায় এগিয়ে আব্দুল করিম সরকার

8

নিয়ামতপুরে বয়স্ক ভাতা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন

9

কেরানীগঞ্জে নারীসহ আট মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

10

পোরশায় আওয়ামী লীগ নেতা তোজাম্মেল গ্রেপ্তার

11

জননেতা সেলিম রেজার জন্মদিন উপলক্ষে চরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ

12

নওগাঁ ৪৬-১,আসনে জামায়াতের প্রচার প্রচারণা শুরু

13

মাদক

14

চরমোনাই ইউনিয়নে তাঁতীদলের কর্মী সভা অনুষ্ঠিত

15

বগুড়ায় নিয়ম বহির্ভুত ভাবে বহুতল ভবনের নির্মাণ কাজের প্রতিবাদ

16

বেগম খালেদা জিয়ার আশুরোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য গীতাপাঠ

17

বগুড়াবাসীর আশার আলো নিয়ে আসছেন নবাগত জেলা প্রশাসক তৌফিকুর রহ

18

কাউনিয়ায় পুলিশ ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম বাবলু'র 'স্মৃতিচার

19

সহিংসতা ও বিক্ষোভে আরও চাপে ভারত–বাংলাদেশ সম্পর্ক

20