জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সেনবাগে মায়ের চোখের সামনে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

নোয়াখালীর সেনবাগ বাজারে ট্রাক চাপায় মো.মুজাক্কির নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) দুপুর ১টার দিকে উপজেলার সেনবাগ বাজারের সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। 
নিহত মুজাক্কির নরসিংদী জেলার দুলালপুর গ্রামের ফকির বাড়ির মো.আকরামের ছেলে। আকরাম দম্পতি বর্তমানে সেনবাগের একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিল। 
নিহতের বাবা আকরাম জানান, মুজাক্কির একটু চঞ্চল ছিল। দুপুরের সে তার মায়ের সাথে সেনবাগ বাজারে যান। ওই সময় মায়ের হাত ধরে রাস্তার একপাশে হাঁটছিল। হঠাৎ মায়ের হাত ছেড়ে দৌড় দেয় ছেলেটি। তাৎক্ষণিক দ্রুত ছুটে আসা একটি ট্রাক সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে পিষে ফেলে দেড় বছরের শিশুটিকে। ঘটনাস্থলেই নিহত হয় শিশু মুজাক্কির।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তাৎক্ষণিক স্থানীয় লোকজন ট্রাকসহ চালককে আটক করে। খবর পেয়ে পুলিশ ট্রাকসহ চালককে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মপাশায় কিন্ডার গার্ডেন স্কুলে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উ

1

হাদি হত্যার প্রতিবাদ মিছিল শেষে সড়ক দুর্ঘটনায় নিহত রাফিউল

2

সাতক্ষীরার বাজারে উঠেছে দেশীয় প্রজাতির আম

3

হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল

4

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩, আসনে জামায়াতে ইসলা

5

ডিএনসিতে রনি–আমেনার দাপট

6

সরাইলের চুন্টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি ও সু

7

পোরশা নিতপুর কেন্দ্রিয় কবর স্থানের সম্পদ রক্ষায় ইউএনও বরাবর

8

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইন্স্যুরেন্স কর্মকর্তার ম

9

সীতাকুণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্যোগে অগ্নিনির্বা

10

ঝালকাঠিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের মধ্যে নতুন বই ও কম্ব

11

হোসেনপুরে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএন

12

তাহিরপুর–সুনামগঞ্জ রুটে ফের অতিরিক্ত CNG ভাড়া আদায়, জনদুর্ভো

13

সমস্ত দলে ১ লক্ষ ২০ হাজার টিকাদান কেন্দ্র বন্ধ

14

নওগাঁ-৪৬(১) আসনে বিএনপির প্রার্থী নির্ধারণে তীব্র প্রতিদ্বন্

15

খুলনার কয়রায় গণসংযোগে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল ক

16

মুরাদনগরে ধামঘর ইউনিয়ন ৪নং ওয়র্ডে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

17

কুড়িগ্রাম জেলায় রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর

18

স্বাস্থ্যসেবা ঢাকায় নয় জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে

19

ঈশ্বরগঞ্জে যুব উন্নয়ন অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

20