জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সেনবাগে বিএনপি নেতা মোক্তার হোসেন ইকবালের স্থগিতাদেশ প্রত্যাহার

মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও দুঃসময়ের কারা নির্যাতিত নেতা মোক্তার হোসেন ইকবাল মাস্টারের ওপর থেকে দলীয় স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত (৩০ আগস্ট) নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও অতি: দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক এডভোকেট রবিউল হাসান পলাশ স্বাক্ষরিত এক পত্রে স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়। পরবর্তীতে জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ এ সিদ্ধান্তের অনুমোদন দেন। দলীয় সূত্র জানায়, বিএনপির সংকটকালীন সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ এবং কারা নির্যাতন সত্ত্বেও দলের প্রতি অবিচল থাকায় মোক্তার হোসেন ইকবালকে পুনরায় দলে সক্রিয়ভাবে কাজ করার সুযোগ করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন স্থগিতাদেশে থাকার পর এ সিদ্ধান্তে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। এ ব্যাপারে মোক্তার হোসেন ইকবাল বলেন, “আমি সব সময় দলের প্রতি অনুগত ছিলাম, ভবিষ্যতেও থাকব। আমার ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করায় জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”
স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, ইকবাল মাস্টারের স্হগিতাদেশ প্রত্যাহারের ফলে সেনবাগ উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোসেনপুর জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

1

ধানের শীষ বিজয়ী হলে ঐক্যবদ্ধ মানবিক কাপাসিয়া গড়ে তোলা হবে

2

গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে প্রতারণা

3

সিলেটে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত

4

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৮৭০ (আটশত সত্তর) পিস ইয়াবা ট্যাবল

5

মনোহরদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

6

সিরাজগন্জের কাজিপুরে কিশোর নিখোঁজ, দুই দিনে ও মেলেনি সন্ধান

7

চান্দিনা সেবা সংস্থার বাড়েরা ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

8

পটুয়াখালীতে সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি

9

ধর্মপাশায় ফসলরক্ষা বাঁধ নির্মাণের লক্ষে গণশুনানী অনুষ্ঠিত

10

হোসেনপুরে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএন

11

স্ত্রী-সন্তান হারানো তিনদিন পর মিল্লো ছাত্রলীগ নেতার জামিন

12

ত্রিশালে ভূমিদস্যু বাবুলকে গ্রেফতার দাবিতে মানববন্ধন

13

পাঁচবিবিতে মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় কবরে মোমবাতি প্

14

দিনাজপুর পাঁচ আসনের ৯ এমপি প্রার্থীর মনোনয়ন দাখিল

15

সমাজ শুধু শিক্ষকের ছুটি দেখে, পরিশ্রম দেখে না

16

মুরগি চুরি নিয়ে সংঘর্ষে দুই পক্ষের দুইজনের মৃত্যু

17

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির প্রার্থী এমএ হান্নানের মনোনয়ন

18

ছাতা প্রতীকে বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজের ঘোষণা

19

হালিশহরে ইসলামী যুব আন্দোলনের নবীনবরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত

20