জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সুবর্ণচরে তুলার গোডাউনের আগুনে পুড়লো প্রতিবন্ধীর ভ্যানগাড়ি

মোঃ ফখরুল মোস্তফা  
নোয়াখালী সুবর্ণচরে একটি তুলার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে, গোডাউনে থাকা তুলা ও তুলার মেশিনসহ ২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে, 

 শনিবার (১৭জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার হারিছ চৌধুরী  বাজার সংলগ্ন সেলিম মেম্বারের বাড়ির সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে 
শারীরিক প্রতিবন্ধী নুর উদ্দিনের ভ্যানগাড়িসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ বাহার।

স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে বাহারের গোডাউনে থাকা যাবতীয় মালামাল, মেশিনপত্র ও পাশের রুমে প্রতিবন্ধী নুর উদ্দিনের একমাত্র আয়ের উৎস ভ্যানগাড়ি টি পুড়ে ভস্মীভূত হয়েছে।

এ সময় প্রতিবন্ধী নুর উদ্দিনের উপার্জনের একমাত্র সম্বল ভ্যানগাড়ি টি পুড়ে যাওয়ায় সে দিশেহারা  হয়ে মাটিতে পড়ে যায়, তার কান্না কোনভাবেই থামছে না, কান্নাজড়িত কন্ঠে নুর উদ্দিন বলেন, আমি প্রতিবন্ধী শরীর নিয়ে ভ্যানগাড়ি চালিয়ে কোনভাবে সংসার চালাচ্ছি, ভ্যানগাড়ি টি সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে গেছে, এখন কি উপায় হবে আমার। 
 
ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ী মোঃ বাহার জানান, আমার তুলার গোডাউনে আগুন লাগার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখতে পাই দাউ দাউ করে আগুন জ্বলছে, স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করা হয় এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।


স্থানীয় মেম্বার মোঃ সেলিম জানান, ফায়ার সার্ভিস আসার আগেই আমার বাড়ির পাশের তুলার গোডাউনের দুটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে দোকানের সব মালামাল নষ্ট হওয়ায় তাদের প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভ্যানচালক প্রতিবন্ধী নুর উদ্দিন।

সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার খোরশেদ আলম জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে  বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।”

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগর আমীরের সাথে কাউন্সিলর এরিক গিলানের মতবিনিময়

1

মঠবাড়িয়া'য় সুন্দরবন সুরক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

2

কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির প্রার্থী শরীফুল আলমের মনোনয়নপত্র বৈ

3

মহান বিজয় দিবস-২০২৫ উদযাপনে সিরাজগঞ্জে রাষ্ট্রীয় আয়োজন

4

উচাখিলায় জামায়াতের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে সৌর বিদ্যুৎ প

5

চট্টগ্রাম বন্দরের উদ্ভুত পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগরী জামায়

6

কাজিপুরে সেলিম রেজার সমর্থনে ঐতিহাসিক গণমিছিল

7

মাদারীপুরেে রেজিস্ট্রার অফিস থেকে প্রায় ১১ টাকা টাকা ছিনতাই

8

সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা

9

চীনের তৈরি জাহাজ যুক্তরাষ্ট্রে ভিড়লে বাড়তি মাশুল

10

কুড়িগ্রামে ট্রাক্টরের চাকায় পিষ্টে এক বৃদ্ধের মৃত্যু

11

নান্দাইলে গর্ভপাতের মিথ্যা মামলা দিয়ে নিরীহ পরিবারকে হয়রানি

12

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস

13

বারহাট্টায় গুড একুয়াকালচার প্রাকটিস এন্ড ফুড সেইফটি বিষয়ক প্

14

ভোলায় সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি, বার্ষিক পরীক্ষা স

15

ভোলায় দ্বিতীয় দিনের মতো অভ্যন্তরীণ ৫ রুটে বাস সিএনজির ধর্ম

16

বাঘাইছড়িতে ইয়াবাসহ আটক ৪

17

কওমী মাদরাসায় শিক্ষার নামে শিশু ওসমানের প্রতি নিষ্ঠুর পাশবিক

18

সিরাজগঞ্জ এর তাড়াশে খেলনা পিস্তল দেখিয়ে চিন্তাই এর চেষ্টার

19

ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

20