জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটের রেলগেইট এলাকা থেকে ৩ জুয়াড়ি গ্রেপ্তার

সুমন আহমদ খান 

সিলেট নগরীতে অনলাইন জুয়ার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে দক্ষিণ সুরমা থানাধীন রেলগেইট এলাকা থেকে অনলাইন জুয়াড়ি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রেলগেইট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অনলাইনভিত্তিক ‘তীর শিলং’ জুয়া খেলার সঙ্গে সরাসরি জড়িত অবস্থায় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত এবং পেশাদার জুয়াড়ি হিসেবে এই কার্যক্রম পরিচালনা করে আসছিল।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন,  হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বাঘাশুরা কালিকাপুর এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে রাসেল মিয়া (২৫), সিলেটের দক্ষিণ সুরমা থানার খোজারখোলা এলাকার খলিল মিয়ার কলোনির খোকন আহমদের ছেলে মনির আহমদ (২২) এবং হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার পানিউমদা লেবুবাগান এলাকার আকল আলীর ছেলে মো. শুক্কুর আলী (৩৮)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে উসকানিমূলক ও আপত্তিকর পোস্ট দেওয়ার গ্রেপ্তার করছে পু

1

সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি সরাইলে অভিভাবকরা দুশ্চিন্তা

2

পাবনার আটঘরিয়ায় সিএনজি উল্টে ব্র্যাক কর্মচারীর মর্মান্তিক

3

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী না হলে ফ্যাসিবাদ ফিরে আসবেই: প্রধান উপদেষ

4

এয়োদশ সংসদ নির্বাচন বান্দরবানের দুর্গম ১১ কেন্দ্রে হেলিকপ্টা

5

পটুয়াখালীতে সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি

6

নাউতারায় অবৈধ বালু উত্তোলন ট্রাক্টর মালিককে জরিমানা

7

গ্রাম পুলিশ সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক প্রশিক্ষণ কো

8

দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ সহ

9

জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি :

10

চৌহালীতে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

11

বামনায় মিথ্যা ভীত্তিহীন সংবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম

12

নওগাঁর দলগাছীতে ইউএনও’র ‘টাকা ছাড়া মিডিয়া কাভার হয় না’ মন্তব

13

নওগাঁয় স্কুল মাঠ দখল করে বাণিজ্য মেলা

14

টেকনাফে পুকুরে পড়ে ৫ বছর বয়সী শিশুর মৃত্যু

15

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নোবিপ্রবি উপাচার্যের শোক প্রকাশ

16

মানিকগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি

17

কয়রায় জোরপূর্বক জমি থেকে ধান কেটে নেওয়া এবং মারপিট করে আহত

18

নোয়াখালীতে জমি নিয়ে বিরোধ হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা প

19

পুনর্বাসনের আলোকপথ দেখাল মৌলভীবাজার কারাগার

20