জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেটের মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে ঐতিহ্যবাহী পিঠা উৎসব

সুমন আহমদ খান 

সিলেটের মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে বাঙালির লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে বর্ণিল পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) দুপুরে নগরীর শামীমাবাদস্থ কলেজ ক্যাম্পাসে গার্হস্থ্য বিজ্ঞান বিভাগ এ উৎসবের আয়োজন করে।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও কলেজের গভর্নিং বডির সদস্য রেজাউল হাসান কয়েছ লোদী। তিনি বলেন, পিঠা উৎসব আমাদের হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মের কাছে এই সংস্কৃতি পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবিদুর রহমানের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. এনামুল হক চৌধুরী সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে শিক্ষকমণ্ডলী ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ আয়োজন ছাত্রীদের সৃজনশীলতা বৃদ্ধির পাশাপাশি বাঙালি সংস্কৃতির চর্চা ও সামাজিক সম্প্রীতি জোরদার করবে।
উৎসবের স্টলগুলোতে শিক্ষার্থীরা নিজেদের হাতে তৈরি নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন করেন, যা অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার আমি প্রার্থী, আগামীতে অন্য কেউ

1

বেলকুচিতে নাইট ফুটসাল চ্যাম্পিয়নলীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত

2

ঈশ্বরদীতে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরন

3

ধর্মপাশায় ইটের ভাটার মালিকে ৫০ হাজার টাকা জরিমানা

4

ভাঙ্গুড়ায় তীব্র শীত ও ঘন কুয়াশায় মৌমাছিও বের হয় না, বিপাকে

5

কিশোরকণ্ঠ বৃত্তি পুরস্কার পেল তানোর–মোহনপুর

6

১৭০টাকা হারানোর জেরে ভাতিজিকে পিটিয়ে হত্যা

7

যশোর-১ আসনে নুরুজ্জামান লিটনকে প্রার্থী চান বিএনপির মাঠ পর্য

8

লিবিয়ায় বাংলাদেশীকে যুবককে অপহরণ করে ২০ লক্ষ টাকা আদায়, মানব

9

সিরাজগঞ্জে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় অংশ নেবেন তার

10

নোয়াখালী ৫ কবিরহাটে বিএনপির শীত বস্র বিতরন

11

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

12

রায়গঞ্জে ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস ২০২৫

13

ব্রাহ্মণবাড়ীয়ায় জুলাই যুদ্ধে অংশ নেয়া শতাধিক শিক্ষার্থী ছাত্

14

সিলেটে নিজ ঘর থেকে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ছাত্রীর লাশ উদ্

15

পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের অভিভাবক ও সুধী সমাবেশ

16

বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দ

17

রায়গঞ্জের ক্ষিরতলায় যুবসমাজের উদ্যোগে ১৭ তম তাফসিরুল কুরআন

18

নারায়ণগঞ্জকে সুন্দর পরিচ্ছন্ন, গ্রীন সিটি গড়তে চাই

19

অসহায় এসএসসি পরীক্ষার্থীর পাশে দাঁড়ালো "হৃদয়ে মঠবাড়ীয়া ফাউন

20