জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জ সদর থানা পুলিশ কর্তৃক ৪৩ কেজি গাঁজা ও ০১টি পিকআপ সহ ০৩ জন আটক

সেলিম হোসেন 
বগুড়া প্রতিনিধি ================

সিরাজগঞ্জ সদর থানা পুলিশ কর্তৃক ৪৩ কেজি মাদকদ্রব্য গাঁজা ও ০১টি পিকআপ সহ ০৩ জন মাদক কারবারি আটক। 

বাংলাদেশ পুলিশ জনগণের জান ও মালের নিরাপত্তা নিশ্চিতে সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ। দেশের সংকটকালীন মূহুর্তে জনগণের পাশে দাঁড়াতে বাংলাদেশ পুলিশ কখনো পিছপা হয়না। মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, হত্যাকান্ডসহ চাঞ্চল্যকর যেকোন ঘটনায় দ্রুত সাড়া দিয়ে ঘটনার সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে বিচার নিশ্চিতে বাংলাদেশ পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। 

সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম(বার) এর নিবিড় তত্ত্বাবধানে এবং নির্দেশনায় সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) জনাব মোঃ হাফিজুর রহমান এর নেতৃত্বে সিরাজগঞ্জ সদর সার্কেল জনাব মোঃ নাজরান রউফ, সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোখলেছুর রহমান এবং ইন্সপেক্টর (তদন্ত) জনাব মোঃ আসাদুজ্জামানগণসহ থানার অফিনার ফোর্সদের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করেন। এই চৌকস টিম নিরলস পরিশ্রম এবং আন্তরিক প্রচেষ্টার কারণে ৪৩ কেজি মাদকদ্রব্য গাঁজা ও ০১টি পিকআপসহ ০৩ জন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। 

অদ্য ০৬/১২/২০২৫ খ্রি. বিশেষ অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ভোর অনুমান ০৫.২০ ঘটিকার সময় সিরাজগঞ্জ সদর থানাধীন কড্ডার মোড়ে পাকা রাস্তার উপর একটি পিকআপ মাদকদ্রব্য গাঁজা নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক চৌকস টিম কড্ডার মোড়ে জনৈক হেলালের চা স্টলের সামনে পাকা রাস্তার উপর একটি পিকআপ যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১২-৬৩৩৪ কে তল্লাশি করার জন্য চ্যালেঞ্জ করলে উক্ত পিকআপটি পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত বেগে পালানোর চেষ্টা করলে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের চৌকস টিমের অফিসার ফোর্সের সহায়তায় পিকআপটি আটক করতে সক্ষম হয়। পিকআপে থাকা মাদক কারবারি ড্রাইভারসহ ০৩ জন ১। ড্রাইভার মোঃ মাসুদ রানা(২৭), পিতা- মোঃ নুর হোসেন, সাং-নয়াবাড়ি, ২। হেলপার মোঃ মামুন মিয়া(২৬), পিতা-মৃত নইম উদ্দিন, সাং-বানিয়াটারী, উভয়ের থানা-ভুরুঙ্গামাড়ী, জেলা-কুড়িগ্রাম ও মাদকদ্রব্য গাঁজার মালিক ৩। মোঃ রেজাউল করিম(৪০), পিতা-সমশের আলী, সাং-চন্দনগাতী মৌলভীপাড়া, থানা-বেলকুচি, জেলা-সিরাজগঞ্জগণদের আটকপূর্বক উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করে পিকআপ হতে মোট ৮ (আট) পোটলা শুকনা মাদকদ্রব্য গাঁজা সর্বমোট ওজন ৪৩ কেজি শুকনা মাদকদ্রব্য গাঁজা উদ্ধারপূর্বক পিকআপসহ জব্দ তালিকামূলে জব্দ করেন। 

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগাম তরমুজ চাষে ভাগ্য বদলের প্রত্যাশা

1

শাবিপ্রবিতে বহিষ্কারাদেশ নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

2

সুন্দরবনের বোট দুর্ঘটনায় নিখোঁজ হওয়া পর্যটকের মৃতদেহ উদ্ধার

3

জব্বারের বলীখেলার ১১৬তম আসর ২৫ এপ্রিল

4

শ্যামলাগাছি লতিফিয়া এতিমখানা ও মাদ্রাসার দায়িত্ব নিলেন বিএ

5

চাঁদাবাজ জাকারিয়া মুন্সীর বিরুদ্ধে পত্তাশী ইউপি চেয়ারম্যানে

6

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর বনে ফিরিয়ে দিল বন বিভাগ ও সেনাবাহ

7

সদরপুরে বাংলাদেশ সমন্বিত উন্নয়ন ফোরামের শুভ উদ্বোধন ও মিলাদ

8

হাদিরা বেঁচে থাকবে তারুণ্যের বিপ্লবে

9

সাতক্ষীরায় স্বদলীয় প্রতীক পেলেন ১৯ জন, বিএনপির একমাত্র বিদ্র

10

‎ঝালকাঠিতে নিখোঁজের ৮ ঘণ্টা পরে নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

11

চট্টগ্রামের প্রকৃতিতে কবি নজরুলের অনুপ্রেরণা

12

খাসরাজবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত

13

গোয়ালন্দে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

14

নারী উদ্যোক্তাদের পাঁচ শতাংশ সুদে ক্ষুদ্র ঋণ দিবে ব্যাংক

15

চেরুর বাজারে প্রাণচাঞ্চল্যময় সকাল

16

ভোলাহাট বড়গাছী বাজারে মৃত পোল্ট্রির মাংস বিক্রি চেষ্টাকালে

17

জবাবদিহির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রাবিপ্রবি উপাচার্য

18

কালিগঞ্জে জুমার নামাজ শেষে ব্যবসায়ীকে কুপিয়ে কান বিচ্ছিন্ন দ

19

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জননেতা সেলিম রেজার শ্রদ্ধাঞ্জলি

20