জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জের সলঙ্গায় কৃষকের জমির ধান পুড়ল ইটভাটার আগুনে

সিরাজগঞ্জের সলঙ্গায় একটি ইটভাটার আগুনে প্রায় ১৫ বিঘা জমির কাঁচা ধান পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষকরা ইউএনও,কৃষি অফিস ও বনবিভাগ কর্মকর্তা বরাবর ক্ষতিপূরণের দাবিতে লিখিত অভিযোগ দিয়েছেন।
রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের আমশাড়া গ্রামের রাকিব সুপার ব্রিকস নামক ইট ভাটার বিষক্ত কালো ধোয়া থেকে এই অগ্নিকাণ্ড ঘটে।মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার আমশড়া উত্তর পাড়া, শ্যামেরঘোন ও তাড়াশ উপজেলার খোর্দ মাধাইনগর গ্রামের ১৫-২০ বিঘা জমির ধান পুড়ে নষ্ট হয়ে গেছে। এবং কৃষকরে একটি পিয়ারা বাগানের পিয়ারা ও বিভিন্ন ফল, ও গাছ নষ্ট হয়ে গেছে। এর আগে গত বৃহস্পতিবার (১৫ মে) উপজেলার বিভিন্ন দপ্তরে গিয়ে লিখিত অভিযোগ করেন।
জানা যায়, গত (১৪ মে) রাকিব সুপার ব্রিকস ভাটার চিমনি খুলে দেওয়ায় আগুনে আশপাশের প্রায় ১৫ বিঘা জমির কাঁচা ধান পুড়ে গেছে। ক্ষতিপূরণের দাবীতে আমশাড়া গ্রামের কৃষক সিরাজুল ইসলাম,শ্যামেরঘোন গ্রামের কৃষক মজনু শেখ বাদশা ও খোর্দ মাধাই নগর গ্রামের কৃষক সুধীর চন্দ্র সরকার রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, কৃষি অফিসার ও বন কর্মকর্তা বরাবর কাছে লিখিত অভিযোগ দেন।
কৃষক সিরাজুল ইসলাম মজনু শেখ বাদশা,সুধীর চন্দ্র সরকার জানান, নিমগাছির পুল্লা গ্রামের আব্দুল কাযুম অবৈধভাবে কৃষিজমির ওপর ভাটা স্থাপন করে কৃষকদের ক্ষতিসাধন করছেন। গত বছরও তার ভাটার আগুনে কৃষকের ধান পুড়ে যায়।এবছর ১৫ বিঘা ধান নষ্ট হয়ে গেছে বিভিন্ন ফল ও গাছ নষ্ট হয়ে গেছে।রাকিব সুপার ব্রিকস ইট ভাটার মালিক পক্ষকে বিষয়টি জানানো হলে তারা বলেন, তাদের ইট ভাটার কারনে তাদের জমির কোন ক্ষতি হয় নাই। তারা কোন ক্ষতি পূরন দিবেনা বলে জানিয়ে দেয়। এছাড়াও আমাদের মাথায় সমস্যা হয়েছে বলে ডাক্তার দেখানোর কথা বলে। তারা আরো বলেন, উপজেলা বরাবর লিখিত অভিযোগ দেওয়ার পরেও এখন পর্যন্ত কোন ব্যবস্তা নেওয়া হয় নাই। আমরা কৃষক মানুষ ফসল আমাদের চালান আর সেই ফসলই ইট ভাটার কারনে নষ্ট হয়ে গেছে এখন আমরা কি ভাবে সারা বছর চলবো। আমরা আমাদের ফসলের ক্ষতিপুরন চাই।
রাকিব সুপার ব্রিকস ইট ভাটার ম্যানেজা শাহ আলম, ভাটার মালিক আব্দুল কাযুম বলেন,আমাদের ইট ভাটার কারনে কৃষকের কোনও ক্ষতি হয় নাই। অতিরিক্ত তাপমাত্রার কারনে ও বেশি সার ও কীটনাশক প্রয়োগ করার জন্য ফসল ক্ষতি হতে পারে। ভাটার কারনে জমির ফসল নষ্ট হলে আরো বেশি হবে। এটা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ জানান, অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য অফিসার সরেজমিনে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। তদন্ত রিপোর্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে যাতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপুরন দেওয়া হয়।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ছেলে প্রথম প্রেমিকাকে বিয়ের আশায় রেখে দ্বিতীয় প্র

1

কমলগঞ্জে চা শ্রমিক নিয়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিএনপি ন

2

বান্দরবানের,আলীকদমে সেনাবাহিনীর, উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকা

3

চিলমারীতে মিড ডে মিল এর উদ্ধোধনে আনন্দিত শিক্ষার্থীরা

4

পায়রা বন্দরে ভূমিহীন প্রায় ১৩৬ পরিবার পূর্ণবাসনের দাবিতে ম

5

কমলগঞ্জে বাড়ির পাশে যুদ্ধকালীন গ্রেনেড, এলাকা ঘেরাও

6

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের অবস্থান: প্রে

7

যোগ্যতার ভিত্তিতে তালিকা প্রকাশে বিলম্ব, কলকাতায় মধ্যশিক্ষা

8

সরোয়ার আলমগীরের সমর্থনে নাগরিক কমিটি গঠিত

9

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে সেলিম রে

10

কালিগঞ্জ সদরে সাতক্ষীরা ৩ আসনের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্

11

নির্বাচনীয় গণ সংযোগে কয়রায় জামাত মনোনীত প্রার্থী মাওলানা

12

ঢাকা -২০-ধামরাইয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছে জাতীয়বাদী ছ

13

নোয়াখালীতে মাদারাসায় ঘুমের মধ্যে ছাত্রকে জবাই করে হত্যা

14

শহীদ ওসমান হাদী হত্যার বিচার চেয়ে সাভার ল্যাবরেটরি স্কুলের

15

ঠাকুরগাঁও কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির অচলাবস্থা আগাছা

16

বিএনপি'র উদ্যোগে বিশাল জনসভার আয়োজন

17

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মির্জা ফয়সল আম

18

চরভদ্রাসনে কিশোরী কে অপহন করতে নন্ত্রাসী হামলা

19

ঈশ্বরদীতে জামায়াত এনসিপি মতবিনিময় উন্নয়ন ও আধিপত্যবাদবিরোধ

20