জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা জুড়ে তিন ফসলি ধানি জমিতে চলছে অবাধে পুকুর খনন

 আল আমিন মীর 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা জুড়ে তিন ফসলি ধানি জমিতে চলছে অবাধে পুকুর খনন। মাঝেমধ্যে প্রশাসনের অভিযান চালানো কারণে দিনে বন্ধ রাখলেও রাত গভীর হলে শুরু হয় জমি ধ্বংসজজ্ঞ। আর এসব অবৈধভাবে পুকুর খননের সঙ্গে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি  অনেকেই জড়িত।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে ‘ম্যানেজ’ করে আইনের তোয়াক্কা না করেই ফসলি জমির শ্রেণি পরিবর্তন করা হচ্ছে। যত্রতত্র পুকুর খননের ফলে ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে হাজার হাজার বিঘা জমি স্থায়ী জলাবদ্ধতার শিকার হচ্ছে কৃষকেরা। 

স্থানীয় প্রশাসন বলছেন, 

গভীর রাতে খননকাজ করে দুর্বৃত্তরা। অভিযানে গেলে টের পেয়ে পালিয়ে যায়। তারা যেখানেই খবর পাচ্ছেন, সেখানেই অভিযানে যাচ্ছেন বলে দাবি করেন তারা।

উপজেলা কৃষি ও মৎস্য বিভাগ সূত্র জানায়, তাড়াশে মোট কৃষিজমি ২৯ হাজার ৭৩২ হেক্টর। যার মধ্যে ৭ হাজার বিঘা জমি জলমগ্ন হয়ে পড়ে আছে ৷ আর ২ হাজার ৪০০ হেক্টর জমিতে ৪ হাজার ২২৭টি পুকুর। পুকুরগুলোর গত এক দশকে খনন করা হয়েছে। এসব পুকুর খনন করতে কৃষি বিভাগ থেকে অনুমতি নেওয়া হয়নি। যদিও কৃষিজমি সুরক্ষা আইন-২০১৬ (খসড়া)’-এর ৪(১) ধারায় বলা হয়েছে, কোনোভাবেই কৃষিজমির ব্যবহারভিত্তিক শ্রেণি পরিবর্তন করা যাবে না। এছাড়া ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ ও তোয়াক্কা করা হয়নি। আর ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ আইনে কৃষিজমি, পাহাড় ও টিলার মাটি কেটে ইট তৈরি নিষিদ্ধ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার নওগাঁ ইউনিয়নের বাঁশবাড়িয়া, ভায়াট ও গোয়ালগ্রাম, মৌজার মাঝে বিস্তীর্ণ মাঠের ধানি জমি কেটে প্রায় ৬০ বিঘা, মহিষলুটি গ্রামে ৫০ বিঘা, পংরৌহালী বিলের ২৫ বিঘা, চকরোচুল্লা বাবলাতলার পাশে ২৫ বিঘা, মান্নান নগর সড়কের সঙ্গে ঘরগ্রাম মাঠে ৫ বিঘা ও পঁওতা-তেতুলিয়া সড়কের ব্রিজের মুখ বন্ধ করে অবাধে পুকুর খননের কাজ চলছে। এছাড়া তাড়াশ পৌর এলাকার কাউরাইল, সোলাপাড়া, সোনাপাতিল ও তাড়াশ পৌর এলাকার  পশ্চিম ওয়াপদা বাঁধ, কোহিতসহ আশপাশে পুকুর খনন কাজ চলছে।

বাঁশবাড়ীয়া গ্রামের কৃষক আবেদ আলী বলেন, ‘বাঁশবাড়িয়া ও গোয়াল মৌজার মাঝে ৬০ বিঘা আয়তনের ধানি জমি খনন করা হলে শাস্তান ও সোলাপাড়া মাঠের প্রায় হাজার বিঘা কৃষিজমি জলমগ্ন হয়ে পড়বে।’

মাধবপুর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক মুনসুর আলী  বলেন, ‘তাড়াশ সদর ইউনিয়নের মাধবপুর, মথুরাপুর, বিদিমাগুড়া, চক গোপিনাথপুর, বোয়ালিয়া ও সোলাপাড়া গ্রাম এলাকার বিস্তীর্ণ কৃষিজমির মাঠে-মাঠে পানি আটকে আছে ৬ বছর ধরে। আগে এসব মাঠের জমিতে তিন ফসলের আবাদ হতো। কিন্তু যত্রতত্র অবৈধ পুকুর খনন করায় প্রায় কয়েক হাজার বিঘা জমি পানিতে ডুবে আছে।’

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদক্ষেপ নিলে আমি সহযোগিতা করব।’

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইতোমধ্যে ৪টি পুকুরে জরিমানা করা হয়েছে।’

এ অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক আমিনুল ইসলাম উদ্বেগ প্রকাশ করে অবৈধভাবে পুকুর খনন বন্ধে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশ যাত্রা উপলক্ষে পবিত্র মিলাদুন্নবী(সঃ) পরিষদের সংবর্ধনা

1

ওষুধ সেবনে ১ বছর নিষিদ্ধ ইংলিশ ক্রিকেটার

2

কাঠালিয়ায় বিএনপির আলোচনা সভা ও নির্বাচনী প্রস্তুতি

3

পিরোজপুর–৩ (মঠবাড়িয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ

4

বড়বিলের গিরিয়ারপাড়ে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, এলাকায় চাঞ্চ

5

পরিবেশ নীতিমালা না মানায় রূপগঞ্জে হাশেম ফুডসকে দুই লাখ টাকা

6

এবার আমরা ভোট করবো সত্যের পক্ষে জি কে,গউছ

7

নওগাঁর নিয়ামতপুরে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সমূহে বার্ষিক পরীক

8

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সফিক ইসলাম আহত

9

ইউএনও মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে লোহাগাড়ায় সমন্বয় সভা

10

দুর্নীতিবিরোধী মানববন্ধনে তারুণ্যের আহ্বান

11

মুকসুদপুরে জামায়াতের আমির ডা: শফিকুর রহমানের আগমনে পথসভায়

12

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মুক্তিযোদ্ধা দলের দোয়া মা

13

খালেদা জিয়া ছিলেন আপোষহীন এক সংগ্রামী নেত্রী-ব্যারিস্টার খোক

14

রায়গঞ্জে সদ্য বিদায়ী ওসির বিরুদ্ধে ২৩ লাখ টাকার তেল আত্মসাত

15

বগুড়া-৭ আসনে জামায়াত প্রার্থী গোলাম রব্বানীর মনোনয়নপত্র জমা

16

হোসেনপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে'এসো দেশ বদলাই

17

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর বনে ফিরিয়ে দিল বন বিভাগ ও সেনাবাহ

18

মাদারীপুরের বাজার গুলোতে "শীতের সবজিতে ভরপুর "ক্রেতাদের স্বস

19

ব্রীজ নির্মাণ হলেও নেই কোন সংযোগ সড়ক

20