জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সিদ্ধিরগঞ্জে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইফতিয়ার আহম্মেদ পুলক।।
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ গুলজার হোসেন (৪৯) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে মিজমিজি আব্দুল আলী পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত গুলজার হোসেন ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ীর পূবালী আবাসিক এলাকার মৃত নওয়াব আলীর ছেলে। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া এলাকার পাহাড়ীর বাড়িতে ভাড়া থাকেন।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম রেজা জানান, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, মিজমিজি আব্দুল আলী পুল এলাকায় আব্দুল হোসেনের দোকানের সামনে এক ব্যক্তি মাদক বিক্রির জন্য অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে গুলজার হোসেনকে আটক করা হয়। পরে তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, গুলজার হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে জেলার বিভিন্ন স্থান থেকে পাইকারি দরে গাঁজা সংগ্রহ করে সিদ্ধিরগঞ্জ ও এর আশপাশের এলাকায় মাদকসেবীদের কাছে খুচরা বিক্রি করে আসছিল।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক নিদর্শন "সেনাপতি দিঘি"

1

গোয়ালন্দে কর্মবিরতিতে দুইটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়

2

খুলনায় রূপসা ব্রিজ সংলগ্ন এলাকায় প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে আ

3

রায়গঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

4

বাগেরহাটে বিএনপির ৬ নেতাকে বহিষ্কার

5

ফরিদপুরে যমুনা হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা ল

6

ব্যাটারি চালিত অটোরিকশা রাজত্বে তাড়াইল উপজেলা তীব্র যানজট ম

7

চরমোনাই ইউনিয়নে তাঁতীদলের কর্মী সভা অনুষ্ঠিত

8

ঝালকাঠির রাজাপুরে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ

9

বানারীপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা কমিটির সভা

10

চুয়াডাঙ্গায় সংসদ নির্বাচনে দুটি আসনে ১১ টি মনোনয়নপত্র জমা

11

কিশোরগঞ্জের অখণ্ডতা রক্ষায় বিক্ষোভ সমাবেশ

12

সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং

13

কানায় কানায় পূর্ণ জনসভা থেকে যশোরকে সিটি কর্পোরেশন করার দৃ

14

ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

15

সিলেটের শাহী ঈদগাহ এলাকা থেকে জুয়া খেলার সময় ৭ জন গ্রেপ্তার

16

বেরোবিতে রিসার্চ মেথোডোলজি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

17

ঝালকাঠি-১ আসনে নির্বাচনী মাঠে ব্যস্ত ব্যারিস্টার মঈন ফিরোজী

18

কালিগঞ্জে অবৈধ ডাম্পারের ধাক্কায় স্কুল ছাত্র নিহত, আহত ১ শি

19

এবার দ্রুত ইরান ছাড়তে নাগরিকদের নির্দেশ দিল ফ্রান্স ও কানাডা

20