আব্দুল মোতালেব
প্রকাশঃ 23-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

সিংগাইরে ব্রীজ নির্মাণে ইলেকট্রিশিয়ান ও নক্সাকার দিয়ে চলছে তদারকির কাজ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে নানা অনিয়ম -দুর্নীতির অভিযোগ ওঠেছে। অফিসে দক্ষ,যোগ্য জনবল থাকা সত্বেও তাদেরকে বাদ রেখে স্বেচ্ছাচারিতার মাধ্যমে অফিসের ইলেক্ট্রিশিয়ান ও নক্সাকার দিয়ে করানো হচ্ছে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তদারকির কাজ। ফলে, তিনি পাচ্ছেন বাড়তি সুবিধা। এতে কাজের মান নিয়ে ওঠেছে নানা প্রশ্ন। 
একাধিক অভিযোগের প্রেক্ষিতে এ প্রতিবেদকের তদন্তে এমন সত্যতা ওঠে এসেছে।
বুধবার ( ১৮ জুন) সরেজমিন উপজেলার বাইমাইল থেকে বলধারা বাজার সড়কের ২৪ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রীজ ও ৭ মিটার স্লাব নির্মাণের কাজে এর সত্যতা মেলে। ১কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৪২৬ টাকা ব্যয়ে নির্মাণাধীন ব্রীজটির কাজ করছেন এসএসই ফার্ণিচার অ্যান্ড ডেকর। কার্যাদেশ অনুযায়ী গত বছরের ২১ জুলাই কাজের মেয়াদ শেষ হলেও সময় বাড়ানো নিয়ে কোনো সদুত্তর মেলেনি খোদ উপজেলা ইঞ্জিনিয়াসহ সংশ্লিষ্টদের কাছ থেকে। মানিকগঞ্জ এনডিই কংক্রিট লিমিটেড থেকে রেডিমিক্স এনে ওই ব্রীজ ঢালাইয়ের কাজে তদারকি করতে দেখা গেছে উপজেলা প্রশাসনের ইলেক্ট্রিশিয়ান মোয়াজ্জেম হোসেন ও এলজিইডি অফিসের নক্সাকার শাহরিয়ার ইমনকে। সেখানে কোনো প্রকৌশলী ও ওয়ার্ক অ্যাসিসট্যান্টের দেখা পাওয়া যায়নি। এ প্রসঙ্গে উপজেলা ইঞ্জিনিয়ারের কাছে জানতে চাওয়া হলে তিনি রাগান্বিত হয়ে বলেন,নক্সাকার হলে আপনার সমস্যা কি ? যে কাজ করার উপযুক্ত তাকে দিয়ে কাজ করাবো৷ এ ছাড়া ইলেক্ট্রিশিয়ানেরই বা কাজ বুঝার দরকার কি? উপ-সহকারী প্রকৌশলী যা বুঝিয়ে দিবে তাই করবে। এদেরকে নিয়ে এতো কথা কেনো আপনার ? 
এলাকার সচেতন মহল ও সংশ্লিষ্ট কাজে পারদর্শীরা অভিযোগ করে বলেন, উপজেলা ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম ভূঁইয়া সিংগাইরে যোগদানের পর থেকেই বিভিন্ন প্রকল্পের উন্নয়ন কাজে দক্ষ কর্মকর্তা- কর্মচারীদের তদারকিতে রাখেন না। বেশীরভাগ নির্মাণ কাজের দেখভালের দায়িত্ব দেয়া হয় তার মনোনীত নক্সাকার ও ইলেক্ট্রিশিয়ানকে। এ নিয়ে অফিসে কর্মরত বঞ্চিতদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। 
এরআগে এলজিইডি অফিসের গাফিলতিতে গেল বছর চান্দহর ব্রীজের ৪৫ মিটার দীর্ঘ ১২০ টন ওজনের পিসি গার্ডার নির্মাণাধীন অবস্থাতেই ভেঙে যায়। তাছাড়া ওই ব্রীজটির চলমান কাজ নিয়েও অনিয়মের অভিযোগ ওঠেছে।অন্যদিকে, জয়মন্টপ - দশানী রাস্তার ব্রীজের কাজ চলাকালীন আরসিসি পাইলিং ভেঙে যায়। 
এদিকে,রামনগর থেকে মানিকনগর রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার নিয়ে প্রশ্ন করায় ওই কাজের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলীর সঙ্গে স্থানীয় এক সংবাদকর্মীর বাগ্বিতন্ডা হয়। গোলাইডাঙ্গা বাস্তা থেকে বাঙ্গালা বাজার পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার রাস্তার কাজে অনিয়ম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এতে প্রায় বছর খানেক যাবত কাজ বন্ধ থাকায় ওই এলাকার লোকজন পড়েছেন চরম ভোগান্তিতে। 
 
জানা গেছে, উপজেলা ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম ভূঁইয়া গত বছরের ১৭ অক্টোবর জেলার ঘিওর উপজেলা থেকে বদলি হয়ে এ স্টেশনে যোগদান করেন। কিছুদিন না যেতেই বিভিন্ন অনিয়ম -দূর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ব্রীজ ও রাস্তা নির্মাণ কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি ১ পার্সেন্ট, তদারকি কর্মকর্তা ১ পার্সেন্ট ও অন্যান্য হাফ পার্সেন্ট আর্থিক সুবিধা নিয়ে থাকে বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ । সূত্রটি আরো জানায়,অফিস স্টাফদের মধ্যে যার সঙ্গে ইঞ্জিনিয়ারের সখ্যতা বেশী এবং যিনি বাড়তি আর্থিক সুবিধা দেন তাকেই তদারকি কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেন।এ ছাড়া আওয়ামী সরকারের আমলের ওটিএম( ওপেন টেন্ডার মেথড ) চালু রেখেছেন তিনি । এতে স্থানীয় ঠিকাদারেরা কাজ না পাওয়ায় তাদের মধ্যে উত্তেজনা ও হতাশা বিরাজ করছে।টেন্ডার প্রক্রিয়ায় গোপনীয়তা প্রকাশের অভিযোগও ওঠেছে ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। এ ছাড়া অজ্ঞাত কারণে উপজেলায় চলমান বেশীরভাগ প্রকল্পগুলোতে লাগানো হয়নি স্কিম তথ্য বোর্ড। 
সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ,ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম ভূঁইয়ার অনিয়ম- দুর্নীতির খবর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত হলে তাকে দু'দফায় বদলি করা হয় অন্যত্র। তদবির করে নিজের বদলি ঠেকিয়ে অফিসকে পরিনত করেছেন অনিয়ম - দুর্নীতির আখড়ায়। এতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ওই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ারও জোর দাবী ওঠেছে।  
স্থানীয় ঠিকাদার মোনেম আহমেদ বিপ্লব অভিযোগ করে বলেন, এলটিএমে( লিমিটেড টেন্ডার মেথড ) আমরা সবাই টেন্ডার দিতে পারি কিন্তু ওটিএমে অভিজ্ঞতা লাগে। অভিজ্ঞতা আছে সব আওয়ামী ঠিকাদারদের। যারা পলাতক তারা অনলাইন টেন্ডারে উপজেলা ইঞ্জিনিয়ার ও ইউএনওকে একটা আর্থিক সুবিধা দেয়। এতে কর্তাব্যক্তিরা তাদেরকে কাজ দিয়ে মজা পায়। 
স্থানীয় আরেক ঠিকাদার রিয়াজুল ইসলাম বলেন, ইঞ্জিনিয়ার তার সুবিধার জন্য টেন্ডারের ক্ষেত্রে এলটিএম পদ্ধতির স্থলে ওটিএম করায় আমরা প্রতিবাদ করেছি। লাইসেন্সে অভিজ্ঞতা ছাড়া ২ কোটি টাকা পর্যন্ত টেন্ডার দেয়ার সরকারি বিধান রয়েছে।তারপরও নিয়ম- নীতি উপেক্ষা করে ওটিএম করায় আমরা ২০ লাখ টাকার টেন্ডারেই অংশগ্রহণ করতে পারি না। বড় ঠিকাদারেরা কমিশন বেশি দেয়ায় তারা কাজ পাচ্ছে, আমরা বঞ্চিত হচ্ছি। আর চলমান পদ্ধতি পরিবর্তন না হলে স্থানীয় কোনো ঠিকাদারই টেন্ডার কাজে অংশ নিতে পারবে না বলেও জানান তিনি। 
 
সিংগাইর উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুল ইসলাম ভূঁইয়া বলেন,নির্মাণ কাজে ঠিকাদারদের নিয়মিত তাগিদ দেয়া হয়। মালামাল খারাপ হলে রিমুভ করে দেই। গোলাইডাঙ্গা বাস্তা থেকে বাঙ্গালা বাজার পর্যন্ত রাস্তার কাজে অভিযোগ হয়েছিল। দুদকের প্রতিবেদনের অপেক্ষায় কাজটি থমকে আছে। টেন্ডার প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ওটিএম স্বচ্ছ একটি পদ্ধতি। এটা আমার একার মতামত না কমিটি যদি মনে করে রেজুলেশন করে পরিবর্তন আনতে পারে। টেন্ডারের কাজ শতভাগ স্বচ্ছতার সঙ্গে করা হয়। এছাড়া তার বিরুদ্ধে অন্যান্য অভিযোগ অস্বীকার করেন তিনি। 
এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ টেন্ডার প্রক্রিয়ায় আর্থিক সুবিধা গ্রহনের কথা অস্বীকার করে বলেন,আগের বছরগুলোর ধারাবাহিকতা দেখে কাজগুলো করা হয়েছে। পরবর্তী কাজে এলটিএম রাখবো। সরকারি ক্রয় প্রক্রিয়া ( পিপিআর)অনুযায়ী এটা কোনো ত্রুটি হয় নাই । অন্য কাজগুলো আমার চ্যানেলে হয় না, নির্বাহী প্রকৌশলী ও এলজিইডি অফিস দেখাশুনা করে। এছাড়া বড় বাজেটের কাজগুলো উপজেলা পর্যায়ে থাকে না। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম ডিসি পার্কের ফ্লাওয়ার ফেস্টিভ্যাল শুরু হতে যাচ্ছে

1

পাঁচবিবি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে আবারো

2

মালয়েশিয়ার আয়রনম্যান ৭০.৩ ল্যাংকাউই সম্পূর্ণ করেছে ঝিনাইগ

3

নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপ

4

পার্বতীপুরে মসজিদ উন্নয়নে ৮০ বস্তা সিমেন্ট প্রদান

5

ব্রীজ নির্মাণ হলেও নেই কোন সংযোগ সড়ক

6

আত্রাই সদরে চলাচল অনুপযোগী

7

ইসলামীয়া প্রিপারেটরী স্কুলের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠি

8

গলাচিপায় ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহাত-২

9

দিনাজপুরে মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

10

ভেড়ামারায় সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াত মনোনীত প্রার্থীর

11

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন

12

সিএনজি এবং ট্রাক মুখোমুখি সংঘর্ষ ‎

13

চাঁপাইনবাবগঞ্জে দুই দিন ব্যাপী রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ ও প্

14

দুর্নীতিবিরোধী মানববন্ধনে তারুণ্যের আহ্বান

15

নান্দাইলে বিজিবি ও সেনা সদস্য সহ চারজনের বিরুদ্ধে জমি দখলের

16

দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারাচ্ছে কিরগিজস্তানে আসা রেমিট

17

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বাজার কমিটি ও ব্

18

মাদারীপুরে -ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের মহাসমাবেশ ও বিক্ষোভ

19

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খা

20