মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন মোসলেমাবাদ এলাকায় বালতিতে জমানো পানিতে পড়ে ১৬ মাস বয়সী শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে, আজ (৩১ মে) সকাল ৯ টার দিকে এই ঘটনাটি ঘটে। সায়েস্তা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকার হাজী মো: খলিলুর রহমান এর ছেলে মো: শওকত হোসেন (আখের) এর কন্যা শিশুটির নাম সাবেরা আক্তার।
জানা যায়, প্লাস্টিক বালতিতে জমানো পানিতে পড়ে যায় শিশুটি। আশেপাশে কেউ না থাকায় তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাটি সকলকে মর্মাহত করছে।
মন্তব্য করুন