হাবিবুর রহমান খান পিয়াস
প্রকাশঃ 29-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সাভার সদর ইউনিয়নের কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকর্মী ও বিবাহিতদের নিয়ে ছাত্রদলের কমিটি

জানা যায়, গত ১৭ মে ঢাকা জেলার উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল স্বাক্ষরিত ২৪ সদস্যবিশিষ্ট সাভার সদর ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি গঠন করা হয়। এরমধ্যে দুইটি পদে দুই ব্যক্তিকে নিয়ে প্রশ্ন উঠেছে। ওই দুইটি পদে রয়েছেন সাভার সদর ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক আল মমিন আকন ও সহ-সভাপতি মারুফ হাসান। আল মমিন আকন বিবাহিত হয়েও নিজের পরিচয় গোপন করে ছাত্রদলের পদ বাগিয়ে নিয়েছেন। এছাড়া  সহ-সভাপতি মারুফ হাসান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী বলে জানা যায়। মারুফ হাসান সাভার পৌর ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান অভির সক্রিয় কর্মী। অভির সাথে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা যায় তাকে। এছাড়ারও মারুফের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে জানতে সাভার সদর ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক আল মমিন আকনের মুঠোফোনে যোগাযোগ করে বিয়ের বিষয়ে জানতে চাইলে তিনি মুঠোফোনের লাইনটি কেটে মোবাইল বন্ধ করে রাখেন।

সহ-সভাপতি মারুফ হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা আরো ছয় বছর আগের ছবি। আমি তখন কোনো দলের রাজনীতি করতাম না। যে ডাক দিতো তার সাথেই যেতাম। কিন্তু আমি গত পাঁচ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানান তিনি।

তবে দুইটি পদ নিয়ে বির্তকের বিষয়ে ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, আমাদেরকে স্থানীয় নেতারা যেভাবে তালিকা দিয়েছেন আমরা সেইভাবে কমিটি দিয়েছি। কমিটি দেওয়ার পরে আমরা জানতে পারি বিবাহিত ও ছাত্রলীগ থেকে অনুপ্রবেশকারীর বিষয়টি। তবে পরিচয় গোপন করে কেউ যদি প্রতারণা করে পদ নিয়ে থাকেন, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাসহ কমিটি থেকে বহিষ্কার করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে সামাজিক বনায়নে ব্যাপক সাফল্য

1

ইতিহাস ওপ্রকৃতির মেলবন্ধন দিনাজপুর

2

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতের উপর পুলিশের ১০ রাউান্ড গুলি

3

ফুলবাড়ীতে ১০ টির ও অধিক হিন্দু পরিবারসহ বিভিন্ন দলের কর্মীদে

4

সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি মোঃ আব্দুল্লাহেল বাকী বিসিএস

5

চাতরী চৌমুহনীতে ফুটপাত দখলে মারাত্মক জনদুর্ভোগ

6

বগুড়া-৭ আসনে জামায়াত প্রার্থী গোলাম রব্বানীর মনোনয়নপত্র জমা

7

পিতা হত্যার বিচার দাবিতে চার কন্যার

8

ত্রিশালে ভূমিদস্যু বাবুলকে গ্রেফতার দাবিতে মানববন্ধন

9

বান্দরবানের লামা থানাধীন কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পু

10

জননেতা সেলিম রেজার জন্মদিন উপলক্ষে চরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ

11

পলাশে গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি

12

নবাবগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

13

সমস্ত দলে ১ লক্ষ ২০ হাজার টিকাদান কেন্দ্র বন্ধ

14

ঝালকাঠিতে সুগন্ধা নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার

15

মৌলভীবাজারে গণসংযোগে ব্যস্ত জহর লাল দত্ত

16

ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি রাশেদ মাজমাদার শতাধি

17

শিবগঞ্জে বন্যার্ত ২৮৩ পরিবারকে খাদ্যসামগ্রী ও ঢেউটিন প্রদান

18

কালিয়াকৈরে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম তুষার গ্রেফতার

19

এস কে এস কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেনীর ছাত্র ছাত্রীদের বিদ

20