জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাপাহারে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরন

শাখাওয়াত হোসেন মোল্লা 

নিজস্ব প্রতিবেদক 



বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক সংসদ সদস্য ডাঃ সালেক চৌধুরীর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নের রায়পুর মোড় থেকে জবই মাদ্রাসা মোড় হয়ে নয়াপাড়া মোড় পর্যন্ত স্থানীয় বাজার ও আশপাশের এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ এবং সংক্ষিপ্ত পথসভা করেন।

পথসভায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. রফিকুল ইসলাম চৌধুরী বেনু বলেন, ডাঃ সালেক চৌধুরী একজন যোগ্য ও গ্রহণযোগ্য নেতা। এলাকার জনগণ তাকে তিনবার এমপি বানিয়েছে। ইনশাআল্লাহ, মনোনয়ন পেলে আগামীতেও বিপুল ভোটে বিজয়ী হবেন।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী বলেন, ডাঃ সালেক চৌধুরীর মতো যোগ্য ও জনপ্রিয় নেতা এ আসনে আর কেউ নেই। আমরা বিশ্বাস করি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পুনরায় তার হাতেই মনোনয়নের দায়িত্ব দেবেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি তরিকুল ইসলাম চেয়ারম্যান ও রেজাউল করিম মাস্টার, সহ-সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হক, শ্রমবিষয়ক সম্পাদক সিরাজ বাবু, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম রবি, পাতাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কালাম আজাদ, সদর ইউনিয়ন ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাসান আলীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলকুচিতে গাঁজাসহ যুবক গ্রেফতার

1

নওগাঁয় বস্তায় আদা চাষে সাফল্যের জোয়ার

2

৩১ দফা বাস্তবায়নে জাকারিয়া বাচ্চুর নেতৃত্বে পার্বতীপুরের ঐ

3

দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেলের গেজেট না হলে কঠোর কর্মসূচির

4

দোহারে ২৬৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ জন

5

ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ৮৭তম বার

6

ভেড়ামারা উপজেলা ইটভাটা মালিক ও শ্রমিকরা দিশেহারা

7

চিলমারীতে মহান বিজয় দিবস উদযাপিত

8

চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে প্রতীক বরাদ্দ: মাঠে নামলেন আসলা

9

নাসিরনগরে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের পরিচিত সভা অনুষ্ঠ

10

মোংলার জয়মনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মদি দোকান ও নগত

11

বিএনপি নেতার কাছে ছাত্রদল নেতার চাঁদা দাবি, বালুমহালে হামলার

12

নিয়ামতপুরে ৩১ দফার লিফলেট বিতরণ

13

চাঁপাইনবাবগঞ্জ আদিনা ফজলুল হক সরকারি কলেজে আন্ত বিভাগীয় ফুট

14

শহীদ বুদ্ধিজীবী দিবসে শেরপুরের কল্যাণী বধ্যভূমি ও গণ-কবরে পু

15

চেরুর বাজারে প্রাণচাঞ্চল্যময় সকাল

16

নওগাঁর নিয়ামতপুরে সাঁওতাল জনগোষ্ঠীর জীবন সংগ্রাম

17

সরিষাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

18

শ্রীমঙ্গলে নিখোঁজ কিশোরী রীমাকে সিলেট থেকে উদ্ধার, গ্রেফতার

19

ঈশ্বরদীতে এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদা

20