নওগাঁর সাপাহার উপজেলায় আজ ৩১ মে ২০২৫, শনিবার, আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হলো বিখ্যাত বগুড়ার "আকবরিয়া সুইট এন্ড বেকারি"-এর নতুন শাখা। দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি সাপাহারে যাত্রা শুরু করল।
সাপাহার মেডিকেল সংলগ্ন পূর্ব পাশে অবস্থিত এই নতুন শাখায় এখন থেকে আকবরিয়ার সকল প্রকার মিষ্টান্ন ও বেকারি সামগ্রী সহজেই পাওয়া যাবে। ফলে আর সেসব সুস্বাদু পণ্যের জন্য নওগাঁ, বগুড়া কিংবা রাজশাহীতে যেতে হবে না—সবকিছুই এখন হাতের নাগালে।
উদ্বোধনী অনুষ্ঠানে আকবরিয়া বেকারির পক্ষ থেকে ম্যানেজার উপস্থিত ছিলেন। তিনি জানান, “সাপাহারে আমাদের নতুন শাখা উদ্বোধন করতে পেরে আমরা আনন্দিত। ইনশাআল্লাহ্ আমরা আকবরিয়ার সকল মানসম্মত পণ্য নিয়মিতভাবে এখানে সরবরাহ করব।”
স্থানীয় জনগণ আকবরিয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং এই শাখা দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।
মন্তব্য করুন