জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাধারণ মানুষের খুব কাছে যেয়ে সেবাদানের সুযোগ আগে পায়নি - নিশাত তামান্না

‎এস এম মামুন , যশোর 
 কোন ব্যাক্তি স্বয়ংসম্পূর্ণ না,কাজ করতে গেলে ভুল-ত্রুটি থাকবে এটাই স্বাভাবিক! সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পদায়ন ও বদলি প্রক্রিয়া অ-স্বাভাবিক কিছুই না। প্রজাতন্ত্রের চাকুরীর সুবাদে নির্ধারিত একটি স্থানে এক সাথে একটি পরিবারের মতো থাকায় সম্পর্ক হবে,আবার নির্দেশনা পেলে অনত্র যেতে হবে। এটাই নিয়ম! সে মোতাবেক প্রজাতন্ত্রের কার্যক্রমে সকলের ন্যায় আমাকেও যেতে হবে। এ সমস্ত মূল্যবান কথা বলেছেন, মণিরামপুর উপজেলা এবং পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তা/প্রশাসক হতে জাতীয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ে সিনিয়র সহকারী সচিব হিসাবে সদ্য পদন্নোতি পাওয়া কর্মকর্তা নিশাত তামান্না। 
‎সংগত কারনে পূর্ব নির্ধারিত ৩০শে নভেম্বরের পরিবর্তে ১লা ডিসেম্বর সোমবার সকালে মণিরামপুর পৌরসভার হলরুমে অনুষ্ঠিত পৌর প্রশাসক নিশাত তামান্নার বদলি জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা - কর্মচারীদের সাথে দাপ্তরিক কার্যক্রম শেষ করেন বিদায়ী এ প্রশাসনিক কর্মকর্তা।
‎দীর্ঘ এক বছরের বেশি সময়ে মণিরামপুরে প্রশাসন প্রধানের দায়িত্ব পালনে নতুন এক অভিজ্ঞতা প্রাপ্তীর কথা নিজেই স্বীকার করেন নিশাত তামান্না। মণিরামপুর পৌরসভা প্রশাসন ও প্রকৌশলী শাখার আয়োজনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অভিব্যাক্তি প্রকাশ করেন যে, এর আগেও আমি কয়েকটি উপজেলা ও পৌরসভাতে প্রশাসনিক দায়িত্ব পালন করেছি। কিন্তু সাধারণ মানুষের এতো কাছে যেয়ে,পাশে বসে, তাদের সাথে পরিবারের মতো মিলেমিশে দায়িত্ব পালনের সুযোগ অন্য কোথাও পায়নি। মণিরামপুরের মানুষের মতো এতো অতিথি পরায়ন আগে কোথাও দেখিনি। ব্যাক্তির সাথে চাকুরী জীবনে সত্যিই আমার জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা! 
‎নবাগত পৌর প্রশাসক ও মণিরামপুর সহকারি কমিশনার (ভূমি)  মোঃ মাসুদুর রহমানের সার্বিক তত্বাবধানে নিশাত তামান্না'কে বিদায়ী সংবর্ধনা সূচক সম্মাননা স্বারক প্রদানের সময় আরো উপস্থিত পৌর প্রকৌশলী উত্তম মজুমদার,উপজেলা এলজিইডি কর্মকর্তা মোঃ ফয়সাল আহম্মেদ সহ উপজেলা ও পৌরসভায় কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার জানাজায় চরকাউয়া ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের অ

1

যশোর-২ আসনের নির্বাচনী মাঠে উত্তাপ বৃদ্ধি

2

উল্লাপাড়ায় বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ

3

সাপাহারে নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিন

4

কালিগঞ্জে নিরাপদ পানি নিশ্চিতকরণে তরুণদের ঐক্য

5

তালতলীতে ক্ষমতার দাপটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, ঘর ছেড়ে

6

কুড়িগ্রাম-৪ আসনে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় মু

7

শীতের রাতে ঘুমন্ত শিশুদের শরীরে কম্বল জড়িয়ে দিল ডিমলা উপজেলা

8

মোংলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তৈয়ব আলীর পাশে মোংলা উপজেলা

9

ছেলের হাতে পিতার নির্মম খুন

10

নির্বাচনী প্রচারণা কাজে বাধা দেওয়ায় ফরিদপুর - ৪ এ সতন্ত্র প্

11

বিরলে উপজেলা বিএনপি’র আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কা

12

৩১ দফা বাস্তবায়নে জাকারিয়া বাচ্চুর নেতৃত্বে পার্বতীপুরের ঐ

13

বিজয় দিবসের আগেই বগুড়া সিটি করপোরেশন: সব আনুষ্ঠানিকতা চূড়ান্

14

মীরসরাইয়ে ট্রাকের চাপায় মাদরাসাছাত্রীসহ নিহত ২, আহত ৪

15

যশোর-১ আসনে প্রার্থী পরিবর্তন চেয়ে তারেক রহমানের কাছে ৮৯ নেত

16

বগুড়া শেরপুরে নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যু

17

নাসির নগরে পানি সংকটে বোরো উৎপাদন ব্যাহত

18

ঝিনাইদহে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগ প্রক্রিয়া বাতিলের দা

19

কালিয়াকৈরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবি

20