জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাদুল্লাপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিষয় দিবস পালিত

শাহ মো মুশফিকুর রহমান

সাদুল্লাপুরে যথাযোগ্য মর্যাদা আর উৎসব মুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সাদুল্লাপুর হাই স্কুল মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপিত হয়।
 
মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণিল আয়োজনে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠান উদ্ধোধন করেন (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূ’মি) জসিম উদ্দিন।এসময় তিনি জাতীয় পতাকা উত্তোলন,বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে বিজয় দিবস কুচকাওয়াজের শুভ উদ্ধোধন করেন।
 
এছাড়া কুচকাওয়াজে পুলিশ আনসার ভিডিপি,বিএনসিসিসহ সরকারি বেসরকারি স্কুল কলেজের অংশগ্রহণকারী দল সমূহ পরিদর্শন এবং মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
 
কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর থানার ওসি মুহাম্মদ আব্দুল আলিম,প্রাণি সম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম,কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য,স্বাস্থ্য কর্মকর্তা শাহিনুল ইসলাম মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সম্ভু চরণ দাস, নির্বাচন কর্মকর্তা শাহারিয়ার প্রামাণিক,খাদ্য কর্মকর্তা আফান আলী,উপজেলা প্রকৌশলী মুহাম্মদ মেনাজ,বরেন্দ্র কর্মকর্তা আবুল কালাম আজাদ,বনগ্রাম ্উপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা,আনসার ভিডিপি কর্মকর্তা শিরিন আক্তার,পল্লী বিদ্যুতের ডিজিএম নুরুল শামসুল হুদাসহ আরও অনেকেই। ।
 
এর আগে সাদুল্লাপুর থানা চত্ত্বরে ৩১ বার তোপধ্বনি ও উপজেলা পুরাতুন মুক্তিযোদ্ধা সংসদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন ও মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসনের সকল দপ্তরের প্রতিনিধিবৃন্দ,স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও উপজেলায় দায়িত্বরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সর্বস্তরের জনসাধারণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুদানে রক্তের বন্যা

1

বকশীগঞ্জে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

2

কালকিনিতে আগুনে তিন দোকান ভস্মীভূত

3

মুরাদনগর জাহাপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠ

4

জামায়াতের আমিরকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়লেন ফজলুর রহমান

5

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন ৪৫০ টির অধিক ঘর পুড়ে চাই।

6

কেশবপুরে টেন্ডার ছাড়াই ভূমি অফিসের গাছ কর্তন

7

মধ্যনগরে পিআইও’র বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, ভ্যাট-আয়কর দ

8

গোপালগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দ: ভোটের মাঠে ৮ প্রার্থী, জমে উ

9

মিতংগ্যা মার্মা কর্তৃক পাড়াবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত

10

পার্বতীপুরে মহান বিজয় দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

11

ঝালকাঠি-২ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

12

নিষিদ্ধ দল বিতর্কেও শেষ পর্যন্ত বৈধ

13

রাজৈর পৌর প্রশাসক মো. মাহফুজুল হকের উদ্যোগে বিশুদ্ধ পানির ব্

14

জুলাই হত্যাযজ্ঞ মামলায় আজ সালমান এফ রহমান ও আনিসুল হকের শুনা

15

মহান বিজয় দিবসে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে নেই দৃশ্যমান প্রস্তু

16

টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

17

২৮ শে অক্টোবর সেই রক্তাক্ত বিভীষিকাময় দিন - সেলিম রেজা

18

ঘাটাইলে ধানের শীষের পক্ষে বিএনপির জনসভা অনুষ্ঠিত

19

রাতে সংবাদ সম্মেলন, জামায়াত জোটের ‘চূড়ান্ত’ আসন সমঝোতার ঘোষণ

20