জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

সাদুল্লাপুরে যানজট নিরসনে অংশীজনের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি:শাহ্ মো মুশফিকুর রহমান


গাইবান্ধার সাদুল্লাপুরে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে অংশীজনের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার, উপজেলা প্রকৌশলী মেনাজ, ধাপেরহাট ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন, বণিক সমিতির সভাপতি স্বপন, রিপোর্টার্স ক্লাব সভাপতি শহিদুল হক প্রমুখ।
এছাড়াও সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, সাদুল্লাপুর উপজেলার চার মাথা মোড়  এলাকা ও ধাপেরহাটের আন্ডার পার্সের বিভিন্ন স্থানে প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। সড়কে অবৈধভাবে দাঁড়িয়ে থাকা ভ্যান, অটোরিকশা, ট্রাক, হাটবারে অতিরিক্ত যানবাহন  এবং ফুটপাত দখল করে ব্যবসা করার কারণে যানজট আরও বেড়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগীসহ প্রতিটি শ্রেণি-পেশার মানুষ সময় ও অর্থের
অপচয়ের পাশাপাশি নিত্যদিন ভোগান্তির শিকার হচ্ছেন।
বক্তারা আরও উল্লেখ করেন, বাজার এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, নির্দিষ্ট স্থানে অটোরিকশা-ভ্যান স্ট্যান্ড নির্ধারণ, ফুটপাত দখলমুক্ত করা, এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে যানজট অনেকাংশে কমানো সম্ভব।
উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন—“যানজট নিরসনে শুধু প্রশাসন নয়, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। প্রশাসন যে কোনো সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে, তবে জনসচেতনতা ও স্বেচ্ছাসেবী ভূমিকা ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাট-০২ আসনে বিএনপির ছয় মনোনয়ন প্রত্যাশীর মাঝে জামায়াত এ

1

কালিগঞ্জ ইয়ূথ ফর সুন্দরবনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নি

2

উল্লাপাড়ায় বিএনপির ১১ নেতার পদ স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিত

3

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কাজিপুর উপজেলা বিএনপির বিক্

4

ধর্মপাশায় ইস্কন কে নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষো

5

কেরানীগঞ্জে খেলাধুলার উন্নয়নে পীয়ারলেস ইয়ুথ ক্লাবে উপজেলা প্

6

হাঁপানিয়ায় টমটম ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ

7

কমলনগরে মেঘনা নদীর ব্লকের ভেতর থেকে শ্রমিকের লাশ উদ্ধার: হত্

8

সিলেট-৪ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী প্রকৌশলী রাশেল উল আলম

9

কিরগিজস্তানের বিশকেকে প্রবাসী বাংলাদেশীদের সাথে রাষ্ট্রদূতের

10

বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র জড়িত : খামেনি

11

বগুড়ায় পৃথক অভিযানে গাঁজা-ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী

12

ধোবাউড়ায় ভারতীয় কসমেটিকসহ দুই নারী ব্যবসায়ী আটক

13

হার্বস্টার মেশিন বিতরণে সরকারি ভর্তুকির কোটি টাকা লোপাট

14

কুলাউড়ায় বিএনপি মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন

15

সিলেটের শাহী ঈদগাহ এলাকা থেকে জুয়া খেলার সময় ৭ জন গ্রেপ্তার

16

নাসিরনগর কচুয়ায় শায়িত আছেন ৩৬০ জনের অন্যতম সৈয়দ মিরাণ শাহ তা

17

শেষ বলে ছক্কা হাকিয়ে, সিলেটকে জেতালেন ওকস

18

তালতলীতে ৬৩৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে

19

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ

20