জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মাহেন্দ্রা উল্টে মা-ছেলে নিহত, আহত ৮

গাজী হাবিব  
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার ভৈরবনগর এলাকায় মঙ্গলবার 
(১৬ ডিসেম্বর) দুপুরে ট্রলি, মাহেন্দ্রা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মাহেন্দ্রা উল্টে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের আব্দুস সালামের
স্ত্রী শারমিন খাতুন (২২) এবং তার ছেলে মুস্তাকিম। মুস্তাকিম তালা কওমী 
মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, শারমিন খাতুন তার ছেলে মুস্তাকিমকে সঙ্গে নিয়ে মাহেন্দ্রাযোগে তালা থেকে সাতক্ষীরায় ফিরছিলেন। দুপুরের দিকে ভৈরবনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি ও একটি মোটরসাইকেলের সঙ্গে মাহেন্দ্রার ত্রিমুখী সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় মাহেন্দ্রাটি উল্টে গেলে ঘটনাস্থলেই মা ও ছেলে প্রাণ হারান।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন মোয়াজ্জেম হোসেন, আইনুল আলম, নূরুজ্জামান, তাপসসহ আরও কয়েকজন। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মো. নূরুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনীয় তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার লাগাতে জনতার রোষানলে পালালো নেসকো'র কর্মচারী

1

জামায়াতের উদ্যোগে গণভোট নির্বাচনে 'হ্যাঁ' ভোটের প্রচার ও ভোট

2

হোসেনপুরে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট,আনন্দে মাতোয়ারা দর্

3

বগুড়ায় আবারও খু*ন, দুর্বৃত্ত*দের রা*ম দা দিয়ে খোকন নামে এক ব

4

রাজনৈতিক জনভিত্তি নেই বলেই একটি দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচা

5

সরাইলে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

6

দিরাইয়ের পটলপাড়ায় বাবার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

7

ফেসবুকে উসকানিমূলক ও আপত্তিকর পোস্ট দেওয়ার গ্রেপ্তার করছে পু

8

লোককবি রাধারমণ দত্ত এর ১১০তম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা

9

খালেদা জিয়ার জানাজায় চরকাউয়া ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের অ

10

সমাজ উন্নয়নে ২৩ বছরে পদার্পণ গাইবান্ধার সমাজ উন্নয়ন পল্লী সং

11

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

12

প্রেমিকার আপত্তিকর ছবি ও ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়ার অভিযোগে

13

জয়পুরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সাবেক উপজেলা

14

হোমনা বড় কান্দায় নাইট ক্রিকেট ফাইনালে চ্যাম্পিয়ন মদিনা জেনার

15

রায়গঞ্জে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

16

গজারিয়ায় সেবার মানোন্নয়নে দিলেন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা -ড

17

দিল্লির রাজনীতির মারপ্যাঁচে বাংলাদেশ-ভারত সম্পর্কের তিক্ততা

18

রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় স

19

ইন্সটাগ্রাম স্টোরি অটো শেয়ার হবে হোয়াটসঅ্যাপে

20