জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ছয়টি স্বর্ণের বারসহ আটক-১

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ছয়টি স্বর্ণের বার সহ একজন নারী চোরাকারবারি আটক হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৬ টায় সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবির অধীনস্থ বাঁকাল চেকপোস্ট এলাকা থেকে ওই স্বর্ণের বারসহ নারী চোরাকারবারিকে আটক করা হয়।
আটক হওয়া নারীর নাম নাসরিন নাহার (৩০)। সে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা স্থল বন্দর এলাকার ইমাম হোসেনের স্ত্রী। 
বিজিবি জানায়, সাতক্ষীরা সদর উপজেলার বাকাল চেকপোস্ট সংলগ্ন আলিপুর এলাকা দিয়ে ভারতের স্বর্ণ পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে টহল কমান্ডার হাবিলদার শাহিন আহমেদের নেতৃত্বে বিজিবির একটি চৌকস দল নাসরিন নাহারকে ছয়টি স্বর্ণের বারসহ আটক করে।  
এ বিষয়ে সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক জানান, উদ্ধারকৃত ছয়টি স্বর্ণের বারের ওজন ৫১৭ গ্রাম ৮৫ মিলিগ্রাম। এছাড়া ওই নারীর কাছ থেকে নগদ ১৩ হাজার টাকা ও একটি মোবাইল উদ্ধার হয়েছে।
তিনি আরো জানান, আটক হওয়ার স্বর্ণের বারের আনুমানিক মূল্য ৭৬ লাখ ৭৪ হাজার ৫৩৭ টাকা। সর্বমোট সিজার মূল্য ৭৬ লাখ ৮৮ হাজার ৫৩৭ টাকা। উদ্ধার হওয়া স্বর্ণের বার ও নগদ টাকা কোর্টের আদেশ গ্রহণ ও যথাযথ কার্যক্রম শেষে সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা ও আসামিকে মোবাইলসহ থানায় সোপর্দ করা হয়েছে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্তান অপরাধী, বাবা-মা ভুক্তভোগী

1

ভোলার বোরহানউদ্দিন হারুন গোলদারের হাঁস মুরগির খামার দুর্বৃত্

2

বামনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাটি ও গাছ কাটার অভিযোগ

3

বিদেশে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে ইয়ারপোর্টে গ্রেফতার

4

বেড়ায় বৃদ্ধ নারীকে জবাই করে হত্যা

5

ধর্মপাশায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা অ

6

সাইকেল ও হুইল চেয়ার পেয়ে উচ্ছাসিত মেধাবী ও প্রতিবন্ধীরা

7

শ্রীপুরে,নবীন বরন,প্রাক-নির্বাচনী পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রক

8

নৃত্যে বিভাগীয় চ্যাম্পিয়ন হলেন নোয়াখালী সরকারি কলেজের শিক

9

নবাবগঞ্জে বিএনপির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

10

পাংশায় ট্রাকের ধাক্কায় দুই কিশোরের মৃত্যু, এলাকায় শোকের মাতম

11

চট্টগ্রামে বিএনপির ১৭ প্রার্থীর ১৬ জনই কোটিপতি, লাখপতি কেবল

12

নওগাঁর নিয়ামতপুরে সাঁওতাল জনগোষ্ঠীর জীবন সংগ্রাম

13

সাদুল্লাপুরে পাওনা টাকা নিয়ে তাণ্ডবের উপক্রম, সেনা নেমে দেড়

14

রাতের আঁধারে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

15

ঈশ্বরগঞ্জের উচাখিলায় অর্ধদিবসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনু

16

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশ বাসীর কাছে দো

17

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠন

18

দিনাজপুর নির্বাচন ও গণভোট উপলক্ষে সমাজসেবার অবহিতকরণ সভা

19

রায়গঞ্জ ও উল্লাপাড়ায় অবৈধ ইটভাটায় অভিযান

20