জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিকতা ক্রমেই চরম চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে- মাহফুজ আলম

মোঃ আব্দুল্লাহ আল মামুন

সাংবাদিকতা ক্রমেই চরম চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং স্বাধীন সাংবাদিকতার ওপর আক্রমণ বিরাটভাবে বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। 

আজ মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে দৈনিক প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে এসে মাহ্‌ফুজ আনাম এসব কথা বলেন।

 মাহ্‌ফুজ আনাম বলেন, ‘আমার সবচেয়ে বড় অনুভূতি হচ্ছে সত্যিকার অর্থে সাংবাদিকতা একটা চরম চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। পৃথিবীময় প্রযুক্তি, আদর্শ, বর্ণবাদ ও পপুলিজম—এ সব কিছুর ভেতরে সাংবাদিকরা এখন কঠিন বাস্তবতার মুখোমুখি।

এ সব কিছুর মধ্যে আমরা বাংলাদেশের সাংবাদিকরা এবং সাংবাদিকতা ও প্রথম আলোর মতো একটা সুপ্রসিদ্ধ-সুপ্রতিষ্ঠিত কাগজের জন্য একটা মহাচ্যালেঞ্জ সামনে আসছে।’
সাংবাদিকরা সাধারণত সরকারে নিপীড়নের শিকার হন উল্লেখ করে মাহ্‌ফুজ আনাম বলেন, ‘আমরা সাংবাদিকরা সাধারণত সরকারের নিপীড়নের শিকার হই। কারণ আমাদের মানসিকতা থাকে জনগণের কথা বলা, নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানো ও মানবাধিকারের পক্ষে থাকা। কিন্তু সরকার সমালোচনা পছন্দ করে না, তারা প্রশংসা চায়।

তাই স্বাধীন সাংবাদিকতা সব সময়ই সরকারের চাপের মুখে পড়ে।’
পৃথিবীময় সাংবাদিকতা বিভিন্ন দেশের সরকারের নিপীড়নের বিরুদ্ধেই সংগ্রাম করে প্রস্তুত হয়েছে বলে মন্তব্য করেন মাহ্‌ফুজ আনাম। তিনি বলেন, বর্তমানে স্বাধীন সাংবাদিকতার ওপরে আক্রমণটা বিরাট আকারে বৃদ্ধি পেয়েছে। সাংবাদিকতার ওপর নতুন ধরনের নিপীড়ন আসছে।

আমি মনে করি, সংবাদপ্রবাহের মাধ্যমেই সাংবাদিকতার সবচেয়ে বড় হুমকি আসছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগড়ায় এনপিপির উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত

1

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ামতপুরে খসড়া ভোটকেন্দ্র ত

2

বিদ্যুৎ সংযোগে প্রকাশ্য ঘুষ বাণিজ্য

3

কয়রায় বাগালী ইউনিয়ন ভূমি অফিসের অহশীলদার তদন্ত না করে প্রতিব

4

প্রায় ২২ কোটি টাকার মাদক জব্দ

5

বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগ

6

শৈলকুপায় অতর্কিত হামলার প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবী

7

বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দ্রুত সুস্থতার জন্য গীতাপ

8

আগৈলঝাড়ায় গোয়াল ঘর থেকে গরু চুরির চেষ্টা, ব্যর্থ হয়ে পাল

9

যে রাতে আপনিও হয়ে উঠবেন নায়ক-নায়িকার জীবনের অংশ

10

টেকনাফ হ্নীলায় ৫০ হাজার ইয়াবা বোঝাই সিএনজি জব্দ

11

পাবনা-৩ আসনে এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশা খন্দকার আকতার হোসে

12

জয়পুরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সাবেক উপজেলা

13

যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করলে ন্যাটোর অস্তিত্ব

14

নওগাঁর মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ডাঃ ইক

15

নোয়াখালীতে বিএনপির এমপি নির্বাচিন করবেন যারা

16

বিএনপির বিদ্রোহী প্রার্থী সৈকত ভোটের মাঠে থাকায় ধানের শীষের

17

বগুড়ায় শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামন

18

ডেভিল হান্ট-২ তে শেরপুরে ধরা পড়লেন ছাত্র আন্দোলনের আসামি

19

জামায়াতে ইসলামী আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে বৈষম্যহীন বাং

20