জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ী ভাটারাতে হাদি হত্যার প্রতিবাদে ‘মার্চ ফর হাদি’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

 জহুরুল ইসলাম
জুলাই আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারাতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী কর্মসূচি ‘মার্চ ফর হাদি’।

১৭ জানুয়ারি ২০২৬খ্রিঃ শনিবার ভাটারা স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। হাতে জাতীয় পতাকা ও প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে তারা হাদি হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার জোর দাবি জানান। পুরো কর্মসূচি জুড়ে ন্যায়বিচার, বিচারহীনতার অবসান এবং দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মুখরিত ছিল এলাকা।

সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদি ভারতের আধিপত্যবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছিলেন। তার হত্যাকাণ্ড কেবল একজন ব্যক্তির মৃত্যু নয়, এটি ন্যায়বিচার ও গণতান্ত্রিক চেতনায় আঘাত। তারা আরও বলেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার না হলে বিচারহীনতার সংস্কৃতি আরও গভীর হবে।
 তারা স্পষ্ট করে বলেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।

কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও এলাকাজুড়ে বিরাজ করছে উদ্বেগ ও উৎকণ্ঠা। বিশেষ করে ভাটারা বাজার এলাকায় সাম্প্রতিক সময়ে দোকানপাটে চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিশেষে বক্তারা বলেন বাজার ও হাট কমিটির কার্যকর পদক্ষেপের অভাবে চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠছে।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ একদিকে যেমন হাদি হত্যার দ্রুত বিচার দাবি করছেন, তেমনি বাজার এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারহাট্টায় গভীর রাতে লাগা আগুনে পুড়ল ১ টি গার্মেন্টস দোকান

1

র‌্যাবের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

2

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা মামলার ৩ আসামী গ্রেপ্তার

3

বিশ্বমঞ্চে বাংলাদেশের মানবিক নেতৃত্ব: জাতিসংঘের ৮০তম বার্ষিক

4

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচা

5

আগামীকাল ছুটিতে যা যা বন্ধ থাকবে

6

নেত্রকোনার বারহাট্টায় মহান বিজয় দিবস পালিত

7

ভাণ্ডারিয়ায় অটোরিকশার চাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

8

ভেজাল গুড়ের কারখানা বন্ধ ঘোষণা করা হয়

9

নিরাপদ-ঝুঁকিমুক্ত সড়কের দাবিতে ছাতকবাসীর ব্যানারে মানববন্ধ

10

হবিগঞ্জের আজমিরীগঞ্জে চোলাই মদ সহ একজনকে গেপ্তার করেছে সেনাব

11

নাসির নগর -গোয়ালনগর ১৪ গ্রামের মানুষের ভাগ্য নিয়ে খেলা

12

সমুদ্রতলের কেবল ক্ষতির অভিযোগে রাশিয়া থেকে আসা জাহাজ জব্দ ফি

13

মুরাদনগর ধামঘর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে কায়কোবাদের পক্ষে বিএন

14

মনোনয়নের মহাকাব্য ক্ষোভের আগুনে অন্তর্দ্বন্দ্ব আগুনের মতো অস

15

ডাসারে,শিক্ষন-ঘাটতি পূরনের লক্ষ্যে,শনিবারও শ্রেনীকার্যক্রম চ

16

ঝিনাইদহে নভেম্বরে গণভোটসহ ৫ দফা দাবি আদায়ে জামায়াতের বিক্ষোভ

17

ঝালকাঠিতে নতুন জেলাপ্রশাসক

18

সাপাহারে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

19

মোটরসাইকেলের ধাক্কায় ঘাটাইলে বৃদ্ধ নিহত

20