জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

সরাইলে ঐতিহ্যবাহী নিদর্শন আরিফাইল শাহী জামে মসজিদ

মোহাম্মদ আলী মাস্টার।।

প্রায় সাড়ে তিন শত বছর আগে ১৬৬২ খ্রিস্টাব্দে নির্মিত মোঘল আমলের ঐতিহাসিক নিদর্শন সরাইল উপজেলার বহুপুরোনো ঐঐতিহ্যবাহী আরিফাইল শাহী জামে মসজিদ। এটি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের আরিফাইল গ্রামে অবস্থিত।
এই মসজিদটি আয়তনে লম্বায় ৮০ ফুট ও প্রস্থে ৩০ ফুট দেয়ালের পুরুত্ব ৫ ফুট ৬ ইঞ্চি। এটি মুঘল  আমলের অপরূপ স্থাপত্য শৈলীর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রাচীন স্থাপত্যকলা ও অপূর্ব নির্মাণশৈলীর মসজিদটি দেখতে অনেকটা তাজমহলের মতো। ৩৫০ বছর পূর্বে নির্মিত মসজিদটি একটি গুরুত্বপূর্ণ প্রত্ন তত্ত নিদর্শন। বর্তমানে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীন মসজিদটি প্রত্নতত্ত সম্পদ হিসেবে ঘোষিত হয়েছে।
মসজিদটির মোট প্রবেশপথ পাঁচটি। যার তিনটি হলো পূর্বদিকে এবং বাকি দুটি যথাক্রমে উত্তর ও পূর্বদিকে। মসজিদের চার কোনায় চারটি বুরুজ  রয়েছে। এটিতে মোট তিনটি গম্বুজ রয়েছে। গম্বুজগুলোর নিচে মসজিদের অভ্যন্তরভাগে তিনটি ‘বে’ রয়েছে যা ভেতরের অংশকে তিন ভাগে ভাগ করেছে। গম্বুজগুলোতে পদ্মফুল অঙ্কিত রয়েছে। মসজিদের দেয়ালের বাইরের দিকটি চারকোনা খোপ দিয়ে সজ্জিত।
মসজিদটিকে নিয়ে অনেক কল্পকাহিনীও রয়েছে। মসজিদটি দেখতে দূর-দূরান্ত থেকে অনেকেই আরিফাইল গ্রামে আসেন। মসজিদটির পাশেই বিশাল আয়তনের একটি দীঘি অবস্থিত। যার নাম সাগর দীঘি। মসজিদটির দক্ষিণে রয়েছে দুটি কবর, যা ‘জোড়া কবর’ বা ‘রহস্যময় কবর’ নামে পরিচিত। স্থাপত্য কলা ও অপূর্ব নির্মাণশৈলীর ক্ষেত্রে কবরদ্বয় মসজিদটির চেয়ে কোনো অংশে কম যায় না।
ইতিহাস থেকে জানা যায়, একসময় ত্রিপুরা রাজ্যের রাজধানী সরাইল বারো ভূঁইয়ার একজন ঈশা খাঁর শাসনে ছিল। ওই সময় ঈশা খাঁ এ মসজিদ ও পার্শ্ববর্তী জোড়া কবর নির্মাণ করেন। একাধিক ঐতিহাসিক এ মত প্রকাশ করেন। অন্য একটি অংশের মতে, ঈশা খাঁর দুই স্ত্রীর সমাধিসৌধ হলো ‘জোড়া কবর’।
অবশ্য স্থানীয় জনশ্রুতি অনুসারে দরবেশ শাহ আরিফ এই মসজিদটি নির্মাণ করেন এবং তার নামানুসারে এই মসজিদের নামকরণ করা হয়। অনেকের ধারণা, কবর দুটির প্রকৃত তথ্য অনাবিষ্কৃত। নানা কারণে জোড়া কবর রহস্যাবৃত। এ রহস্যে অনেকটা প্রভাব রেখেছে কবর দুটি থেকে নিচে অনেক গভীরে যাওয়া একটি সুড়ঙ্গ। যার শেষ কোথায়- ধারণা নেই কারো। ভয়ে ও অন্ধবিশ্বাসের কারণে কেউ সুড়ঙ্গের শেষ আবিষ্কার করার চেষ্টা করে না বলে তা এখনো রহস্যময় রয়ে গেছে।
মসজিদটিতে ঢুকে দেখা গেছে ভেতরকার যে কোনো শব্দ দেয়ালের অতিপুরুত্বের কারণে বাধা পেয়ে একটি ভৌতিক প্রতিধ্বনিত রূপে ফিরে আসে। এই প্রতিধ্বনিকে অনেকেই গায়েবী কোনো আলামত মনে করেন। প্রাচীন এই মসজিদটিকে গায়েবি মসজিদ হিসেবে আখ্যায়িত করে বর্তমানে প্রতিদিন দূর-দূরান্ত থেকে মুসল্লিরা তাদের মনোবাসনা পূরন করার জন্যে এই মসজিদে এসে নামাজ পড়েন।অনেকে আবার দান দক্ষিণাও করে যান।
বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল বিশ্বরোড থেকে  সিএনজি বা রিক্সা যোগে সরাসরি যাওয়া যায় এই খ্যাত নামা মসজিদে। উপজেলা চত্বর থেকে পায়ে হেটেও যাওয়া যায় এই মসজিদটিতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঁথিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন

1

বান্দরবানে সন্তানের সিকিৎসার নামে শাশুড়ির টাকা ও স্বর্ন নিয

2

বিএনপি থেকে চট্টগ্রাম ১৩ আসনে মনোনয়ন ফরম নিলেন লায়ন হেলাল উদ

3

ঝালকাঠিতে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে কারখানা মালিকের বিরু

4

ঝালকাঠির নবাগত পুলিশ সুপার যোগদান

5

হবিগঞ্জে পৌর তাঁতী দলের উদ্যেগে সাবেক প্রধানমন্ত্রী খালেদাজি

6

হোসেনপুর ও গফরগাঁওয়ে দুই প্রশাসনের যৌথ অভিযান:ভেকু ও ট্রাক্ট

7

নোয়াখালীতে ছাত্রদল নেতা রকির শীত কম্বল বিতরণ

8

শেরপুরে ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার

9

একটু সূর্যের উষ্ণতাই ওদের শীতের চাঁদর চরভদ্রাসনে শীতবস্ত্র

10

মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের, সড়ক অবরোধ করে বিক্ষোভ

11

পানছড়ির কচুছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয়

12

বিশ্ব ক্রিকেটে ভারতের একক আধিপত্য ও আইসিসি-র সীমাবদ্ধতা

13

হালুয়াঘাটে গারোদের বৃহত্তম ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে

14

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগাদানা স্বেচ্ছাসেবক দলের উদ্যো

15

বসুন্দিয়ায় নারী মাদক ব্যবসায়ী আটক

16

বাদ্য যন্ত্র বাজালেন,রবিউল ইসলাম নয়ন

17

নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে

18

কাজিপুরে তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে টিউবওয়েল ব

19

দিনাজপুরের কাহারোলে তৃতীয় লিঙ্গ হত্যা মামলার রহস্য উদঘাটন

20