জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সরাইলের শাহবাজপুর-শাহজাদাপুর সড়কের গার্ডার ব্রিজ নির্মাণে অনিয়ম, কাজ বন্ধের নির্দেশ ইউএনও

মোঃ বাদল মিয়া,

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মঙ্গলবার (৩০ ডিসেম্ব) বিকেলে

শাহবাজপুর-শাহজাদাপুর সড়কের ওপর নির্মাণাধীন ৩১ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজের কাজ পরিদর্শনকালে অনিয়ম পরিলক্ষিত হওয়ায় তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সরকার।


সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, প্রায় ২ কোটি ৮৬ লাখ ৯৬০ টাকা চুক্তিমূল্যের এ প্রকল্পে নির্ধারিত মান ও বিধিমালা অনুসরণে ঘাটতির অভিযোগ রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্মাণকাজ স্থগিত রাখতে নির্দেশ প্রদান করেন।


এ সময় তিনি প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে ল্যাব টেস্টের মাধ্যমে নির্মাণসামগ্রীর পরীক্ষা সম্পন্ন করে নির্ভরযোগ্য রিপোর্ট দাখিলের নির্দেশ প্রদান করেন। ল্যাব টেস্টের ফলাফল সন্তোষজনক না হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সড়ক ও সেতু নির্মাণে মান নিশ্চিত না হলে জনদুর্ভোগ বাড়ে এবং সরকারি অর্থের অপচয় ঘটে। প্রশাসনের এমন কঠোর তদারকি উন্নয়ন কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে বলে তারা এ আশা ব্যক্ত করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সাজে অপু, ভক্ত বললেন ‘তুর্কি নায়িকার মতো লাগছে’

1

সাভারে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

2

কৃষিজমি রক্ষায় শাহরাস্তিতে রাতভর অভিযান, দুই মাটি ব্যবসায়ী দ

3

কালিগঞ্জে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিকের রমরমা বাণিজ্য

4

৩১ দফা বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন মনোনয়ন প্রত

5

ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরও থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্

6

ভোলাহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত

7

সিলেটের উন্নয়নে বাঁধা ডিসি ও পুলিশ সুপার

8

সদরপুরে বাংলাদেশ সমন্বিত উন্নয়ন ফোরামের শুভ উদ্বোধন ও মিলাদ

9

বন্ডাই বিচে ভয়াবহ গণহত্যার পর অস্ট্রেলিয়ায় অস্ত্র আইন আরও কঠ

10

৫৯ নাটোর-নলডাঙ্গা-২ বিএনপি এড:এম: রুহুল কুদ্দুস তালুকদার দুল

11

রতনপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ২০২৫ অনুষ্ঠিত

12

ভাঙ্গুড়ায় সিসিডিবি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

13

মনোহরদীতে কৃষি জমির টপ সয়েল কাটায় মোবাইল কোর্ট, এক লাখ টাকা

14

চাঁপাইনবাবগঞ্জের ৫ সীমান্তে অভিযান চালিয়ে ১০টি ও ২টি মহিষ আ

15

সাংবাদিকদের কলম জাতির বিবেক

16

বেগম খালেদা জিয়ার আসনে বিএনপির নেতা মিল্টনের মনোনয়ন উত্তোলন

17

গাছের ডালে ঝুলছিল অজগর, অক্ষত অবস্থায় উদ্ধার

18

মুন্সীগঞ্জে ‘ট্যালেন্টপুলে’ জেলায় প্রথম সপ্তর্ষি মন্ডল

19

কাদামাটি দিয়ে সড়ক সোল্ডার, অভিযোগ এলাকাবাসীর

20