মোঃ সুজন হোসেন
প্রকাশঃ 20-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সরকারি মাইকেল মধুসূদন কলেজে তারুণ্যের উৎসবের পুরস্কার বিতরণ

সরকারি মাইকেল মধুসূদন কলেজে (এম এম কলেজ) তারুণ্যের উৎসব ২০২৫ এর বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০ টায় কলেজের আব্দুল হাই কলাভবনের ২১৩ নম্বর কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর আখতার হোসেন। সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার আহ্বায়ক প্রফেসর সুভাষ চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।আরো উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে। এরপর অনুষ্ঠানের সভাপতি প্রফেসর সুভাষ চন্দ্র ভৌমিক স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য রাখেন। এদের মধ্যে ছাত্রশিবির কলেজ ইউনিটের সভাপতি রাসেল হাসান, বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলন কলেজ ইউনিটের আহ্বায়ক নাজমুল হাসান, জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক কামরুল হাসান এবং আহ্বায়ক হাসান ইমাম উল্লেখযোগ্য। শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর আখতার হোসেনও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও কলেজের অধ্যক্ষ প্রফেসর মফিজুর রহমান তার বক্তব্যে শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং কলেজের সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
অধ্যক্ষের বক্তব্যের পর তারুণ্যের উৎসবের ৭ ইভেন্টে (৫টা বিভাগীয় ইভেন্ট এবং ২টি ব্যক্তিগত ইভেন্ট) বিজয়ী বিভাগ এবং শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও মূল্যবান বই পুরস্কার হিসেবে বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আশরাফুজ্জামান।
এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অন্যান্য অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনুটে আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা

1

আবারও ইজারার দিকে বড়বিলা কপাল পড়লে জেলে ও ক্ষুদ্রনৃষ্ঠীর ম

2

চিলমারীতে মিড ডে মিল এর উদ্ধোধনে আনন্দিত শিক্ষার্থীরা

3

বিচারের দাবিতে মিছিল শেষে শীতলক্ষ্যা সেতুতে ‘শহীদ ওসমান হাদি

4

ঝালকাঠিতে ৬ লিটার মদ সহ মাদক ব্যবসায়ী আটক

5

আগামীকাল ছুটিতে যা যা বন্ধ থাকবে

6

চান্দিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্ম

7

চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজে দেশনেত্রীর র

8

রায়গঞ্জে অবৈধভাবে জমির টপ সয়েল কাটায় দুটি ভেকু্ ম্যাসিন জব

9

রাশিয়ায় চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ

10

ভাঙ্গুড়ায় তীব্র শীত ও ঘন কুয়াশায় মৌমাছিও বের হয় না, বিপাকে

11

বদলগাছীতে প্রকাশ্যে চলছে অবৈধ ভিটা মাটি কাটা

12

বেনাপোলে বন্দর-কাস্টমস ও ব্যবসায়ীদের জিম্মি করে সুমনের বেপ

13

বরগুনার তালতলীতে ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে শিশুর মৃত্যু

14

নবাবগঞ্জে ব্রিজের ধারের রাস্তা ধস, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

15

শান্তিগঞ্জে খাদ্য বান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

16

তারেক রহমানকে সংবর্ধনার মঞ্চ প্রস্তুত

17

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ'লীগের দুই নেতার পদত্যাগ

18

ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষি

19

সিরাজগঞ্জে পারিবারিক বিরোধ নিয়ে সালিসে সংঘর্ষ, শ্বশুর নিহত

20