জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সরকারি জায়গায় রোপিত শতাধিক গাছ কেটে ফেললেন প্রেম লাল যাদুয়া

মুহাম্মদ সুয়েব আলী  

শমশেরনগর টু পিরের বাজার রোডের শ্মশানঘাট থেকে,
 শমশেরনগর টু কুলাউড়া রোডের মধ্যবর্তী স্হানের 
শোকনা ছড়া খালের পাশের সরকারি যায়গা সবুজায়নের উদ্দেশ্যে লিজ নিয়ে রোপণ করা ৪ শতাধিক গাছের ১ থেকে দুই শতাধিক গাছ প্রকাশ্য দিবালোকে কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রেম লাল যাদুয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
 ঘটনাটি ঘটতেই স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, এবং লিজ মালিক মোস্তাফিজুর রহমান সুয়েল গং-২০ এর দাবি, এটি একটি পরিকল্পিত নাশকতা।
সুয়েল গংয়ের সবুজায়ন উদ্যোগ
স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত খালের পাশের সরকারি যায়গা নিয়ম মেনে লিজ নিয়ে সেখানে পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির শতাধিক চারা রোপণ করেন মোস্তাফিজুর রহমান সুয়েল গং।
গাছগুলো ৫ মাসে ধীরে ধীরে বেড়ে উঠছিল এবং এলাকা সবুজ হতে শুরু করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক সাড়া তৈরি হয়।
দিনদুপুরে গাছ কাটার ঘটনা
লিজ মালিক ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঘটনার দিন দুপুরের আলো-আঁধারিতেই প্রেম 

লাল যাদুয়া ও তার সহযোগীরা লিজ এলাকার ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে একের পর 

এক 

গাছ কাটতে শুরু করেন। 
লিজ মালিক পক্ষের কেউ আপত্তি জানাতে গেলে তারা হুমকি দিয়ে তাড়িয়ে দেন এবং 

বিভিন্ন অপরাধ মূলুক বক্তব্য ও চাঁদা দাবি করেন।
পরবর্তীতে লিজ মালিকপক্ষের বাকিরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান—মাটিতে ছড়িয়ে-

ছিটিয়ে পড়ে আছে শতাধিক গাছের গুঁড়ি, যেগুলো কয়েক মাসের শ্রম ও ব্যয়ের ফসল।
লিজ মালিক পক্ষ
মোস্তাফিজুর রহমান সুয়েল জানান, “আমরা নিয়ম মেনে সরকার থেকে লিজ নিয়েছি।
 নিজেদের অর্থায়নে জায়গা পরিষ্কার করে গাছ লাগিয়েছি। 
কিন্তু দিনের বেলায় প্রকাশ্যে এসে আমাদের রোপিত গাছ কেটে ফেলেছে। এটা শুধু আর্থিক ক্ষতি নয়, বড় ধরনের পরিবেশ ধ্বংস।”
তিনি আরও বলেন, বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত বলে তাদের ধারণা।
 স্থানীয়রা ব্যক্তিরা জানান, দিনের আলোয় এভাবে সরকারি লিজের জায়গায় ঢুকে গাছ কেটে ফেলা দুঃসাহসিক অপরাধ। 
পরিবেশের ক্ষতির পাশাপাশি এলাকার উন্নয়নমূলক উদ্যোগও বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রামে মিতল্লা সড়কে বিদ্যুতের পিলার না সরিয়েই চলছে সড়ক

1

আন্দোলনে ‘আহতদের খোঁজ মেলেনি’, শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহত

2

শহীদ বুদ্ধিজীবী দিবসে শিবচরে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশা

3

ঈশ্বরদীতে মোটরসাইকেল–ভুটভুটি সংঘর্ষে ইপিজেড শ্রমিক নিহত, আহত

4

হালিশহরে ইসলামী যুব আন্দোলনের নবীনবরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত

5

১৩ ঘণ্টার ব্যবধানে এক্সপ্রেসওয়েতে নিহত ৩

6

ধর্ষণ মামলায় অধ্যক্ষ কারাগারে

7

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ভিপি আইনুল হক এর গভীর

8

রাজশাহীর দুর্গাপুরে বিধবা নারীকে প্রাাণনাশের হুমকি

9

ছাতকে স্ত্রীর সাথে অভিমান করে নিটল কার্টিজ মিলের এক নিরাপত্

10

পার্বতীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র জোরদার পথসভা অনুষ্ঠি

11

মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে 'ফিশিং ট্রলার' জলদস্যুদের কবলে

12

শিশুকে চকলেটের লোভ দেখিয়ে হত্যা

13

অসুস্থ বিএনপির নেতার খোঁজে সদস্য সচিব অ্যাডঃ আবুল কালাম শাহ

14

নওগাঁ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থীর মনোনয়

15

ধানের শীষের বিজয় মানে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিজয়-

16

সিলেটে বিএনপির সমাবেশে যোগ দিয়েছেন তারেক রহমান

17

মিথ্যা সংবাদ প্রকাশ ও অপপ্রচারের প্রতিবাদে প্রধান শিক্ষকের স

18

নওগাঁর নুনিয়াপট্টিতে ডিবির ঝটিকা অভিযান

19

কলেজ প্রভাষককে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন

20