লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন গ্লোবাল টাইমস নিউজ ২৪–এর হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি মো. শরিফুল ইসলাম ও তার ক্যামেরাম্যান মো. ইমরান হাসান জুয়েল। তারা বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।জানা গেছে, রোববার (১৮ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে গোতামারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে স্থানীয় মো. আব্দুল কাদেরের বাড়িতে যান ওই দুই সাংবাদিক। এ সময় তথ্য সংগ্রহকে কেন্দ্র করে আব্দুল কাদেরের দুই ছেলে সুজন ও শাওন তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা সাংবাদিকদের ব্যবহৃত মোবাইল ফোন, ক্যামেরা ও মাইক্রোফোন কেড়ে নিয়ে ভাঙচুর করে। পরে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে ক্যামেরাম্যান ইমরান হাসান জুয়েল গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহত সাংবাদিকদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
বিএনপি নেতা নূর মোজাহিদ স্বপন ভাইরাল বক্তব্য নিয়ে যা জানা গে
1
কুয়েটে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ২০২৫-২০২৬ সেশনের ১ম বর্ষ ভর্
2
ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি রাশেদ মাজমাদার শতাধি
3
কবিরহাট পৌরসভা জিরো পয়েন্ট ধানের শীষের পক্ষে এক বিশাল জনসভা
4
লাখাইয়ে ধান রোপনকে কেন্দ্র করে ১জন নিহত,আহত ২০
5
সাঁথিয়ায় বিদ্যুতের সর্ট সার্কিটে আগুন লেগে পাঁচ লাখের মালামা
6
জামায়াতের রাজশাহী -৫ আসনের প্রার্থী পরিবর্তন
7
কটিয়াদীতে অর্ধশতাধিক হাফেজ শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ
8
টবগী ইউনিয়নে মহিলা দলের নির্বাচন প্রচারণা
9
ঝালকাঠি ২ আসনে স্বতন্ত্র প্রার্থী'র প্রচারণায় নানান গুনজন
10
ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃত্য