জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলের হাইল হাওরের লাল শাপলার রাজ্যে পর্যটকের ঢল

সঞ্জয় দেব নাথ
শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের হাইল হাওর এ যেন প্রকৃতির নিপুণ আঁচড়ে আঁকা এক বিস্তীর্ণ জলরূপ। ভোরের প্রথম আলোয় হাওরের বুকে ভেসে ওঠে হাজারো লাল শাপলার সমাহার; দূর থেকে মনে হয় পানির ওপর বিছিয়ে আছে অনন্ত লালের নীরব গালিচা। এই অদ্ভুত মোহময় দৃশ্য এখন প্রতিদিনই টেনে আনছে দেশের নানা প্রান্তের প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসু মানুষকে।

১৪টি বিল নিয়ে গঠিত সুবিশাল হাইল হাওরের সানন্দা বিল সম্প্রতি পরিচিত হয়েছে ‘লাল শাপলা বিল’ নামে। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে থাকা লাল শাপলার বিপুল সমাবেশ মনকে আচ্ছন্ন করে দেয় রঙের কোমলতা আর প্রকৃতির বিশুদ্ধ আবেশে। যত দূর চোখ যায়, ততো দূর পর্যন্ত দেখা যায় ফুটন্ত লাল শাপলা। দূর থেকে দেখে মনে হয় এটি যেন লাল গালিচার রাজ্য। বিলটির সৌন্দর্য উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিনই ভিড় করছেন হাজারো মানুষ।

দর্শনার্থী সিলেটের কানাইঘাটের জুবায়ের আহমদ জানান, সিলেট অঞ্চলের প্রতিটি কোণেই প্রকৃতির অপার সৌন্দর্য। কিন্তু শাপলা বিলে এসে মনে হলো এখানে যেন প্রকৃতি নিজের সাজসজ্জা নিখুঁতভাবে ছড়িয়ে রেখেছে।

শ্রীমঙ্গলের সে বললো কলেজছাত্রী দীপান্বিতা দাশগুপ্তা প্রথমবার এত লাল শাপলা একসঙ্গে দেখে দারুণ অভিভূত। বন্ধুদের নিয়ে এসেছি এখানে। যেন লালের সমুদ্রে দাঁড়িয়ে আছি। মন ভরে গেছে।

স্থানীয় ফাহিম আহমদের পর্যবেক্ষণ এ বছর শাপলার বিস্তার আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। পুরো বিলটাই যেন লাল শাপলার রাজ্য। সঙ্গে আছে পরিযায়ী পাখির আনাগোনা। দেখতে দারুণ লাগে।

শুধু দর্শনার্থী বাড়ছে না, বাড়ছে স্থানীয়দের অর্থনৈতিক সম্ভাবনাও। যাত্রাপাশা গ্রামের ব্যবসায়ী জাকির হোসেন জানান, “হাজারো মানুষের আগমনে বাজার-হোটেল-মুদি দোকান সবখানেই ব্যবসা বাড়ছে। সবাইকে শুধু অনুরোধ, ফুল ছিঁড়বেন না। সৌন্দর্য উপভোগ করুন।

হাওরের মাঝি তাহির মিয়া বলেন, এখন মাছ ধরা বাদ দিয়ে নৌকা চালিয়েই রোজগার ভালো হচ্ছে। পর্যটক যত বাড়ছে, আমাদের আয়ও তত বাড়ছে।
সানন্দা বিলের সৌন্দর্য উপভোগের সেরা সময় সম্পর্কে জানালেন মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আবু আজম লাল শাপলা রাতে ফোটে। খুব ভোরে এলে এর প্রাকৃিতক সৌন্দর্য চোখে পড়ে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন স্থানীয় গণমাধ্যমকর্মীদের বলেন, মির্জাপুরের লাল শাপলা দেশী বিদেশীদের কাছে এখন একটি গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। প্রতিদিন এখানে বাড়ছে পর্যটকদের ভিড়। শ্রীমঙ্গলের মতো মির্জাপুরও ধীরে ধীরে পর্যটন এলাকা হিসেবে পরিচিত হয়ে ওঠছে।

ক্রমবর্ধমান দর্শনার্থীদের সুবিধার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।

হাইল হাওরের লাল শাপলা শুধু প্রকৃতির রঙিন উপহার নয়, এটি বদলে দিচ্ছে একটি অঞ্চলের অর্থনীতি, পরিচয় ও পর্যটনচিত্র। জলরাশির ওপর লালের সমারোহ যেন নতুনভাবে লিখে দিচ্ছে শ্রীমঙ্গলের সৌন্দর্যের গল্প।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে কর্মবিরতিতে দুইটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়

1

বেতন বাড়াতে মনে হয় আপনারা খুশি না - সাংবাদিকদের প্রশ্ন নাজমু

2

রায়গঞ্জের ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শি

3

পার্বতীপুরে চ্যানেল এস এর প্রথম বর্ষপূর্তি উদযাপন

4

মৌসুমের তীব্র শীতে স্থবির সিরাজগঞ্জ, সর্বনিম্ন তাপমাত্রা ১১.

5

কুয়াশার চাদরে দিশেহারা যমুনা

6

নবাবগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

7

বিদ্যুৎ বিলের সাথে মিটার ভাড়া কেন দিতে হয়

8

রংপুর-১ আসনে প্রার্থী হতে পারছেন না জাপার ব্যারিস্টার মঞ্জুর

9

ভাঙ্গুড়ায় ব্যাটারিচালিত অটো উল্টে শিশুর মৃত্যু

10

রাতে সংবাদ সম্মেলন, জামায়াত জোটের ‘চূড়ান্ত’ আসন সমঝোতার ঘোষণ

11

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে পদ্মা সেতু সংলগ্ন এলাকায় নিষিদ্ধ

12

ভোলা-বরিশাল সেতুর দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার প্

13

হোসেনপুরে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট,আনন্দে মাতোয়ারা দর্

14

চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ প্রেস ক্লাবের সাধারণ সভা ও মিলনমে

15

সুনামগঞ্জে পৌর শহরে ব্যাটারি চালিত ইজিবাইকের হঠাৎ করে

16

নোয়াখালীতে ৬টি আসনে বিএনপি’র প্রার্থী ঘোষণা

17

আসবাবপত্র ক্রয়ে জেলা মহিলা অধিদপ্তরে ব্যাপক অনিয়ম

18

সিরাজগঞ্জ এর তাড়াশে বিয়ের দাবিতে তরুনির ছেলের বাড়িতে অনশন

19

গৌরনদীতে যুবলীগ নেতার লাশ উদ্ধার

20