জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীবরদীতে শিক্ষকের বদলি আদেশে ফুঁসছে শিক্ষার্থীরা

হৃদয় খাঁন 
শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজের একজন জনপ্রিয় ও নিবেদিতপ্রাণ শিক্ষকের আকস্মিক বদলির আদেশে উত্তাল হয়ে উঠেছে কলেজ ক্যাম্পাস। প্রিয় শিক্ষকের বদলি ঠেকাতে গত তিন দিন ধরে রাজপথে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। ক্লাস বর্জন, মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের মাধ্যমে তারা এই আদেশ প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালেও কলেজের প্রধান ফটকের সামনে শত শত শিক্ষার্থীর অংশগ্রহণে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অভিযোগ, কোনো এক অদৃশ্য শক্তির ইশারায় এবং মিথ্যা অপবাদের ভিত্তিতে তাদের প্রিয় স্যারকে বদলি করা হয়েছে, যা তারা কোনোভাবেই মেনে নেবে না।
শিক্ষার বাতিঘর ও স্থানীয় আবেগ
শিক্ষার্থীরা জানায়, ২০১৬ সাল থেকে রিফাত স্যার ও হামিদ স্যারের মতো শিক্ষকরা শ্রীবরদীর মতো মফস্বল এলাকার শিক্ষার্থীদের দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির স্বপ্ন দেখিয়ে আসছেন। তাদের অক্লান্ত পরিশ্রমে প্রতি বছর এখান থেকে শিক্ষার্থীরা ভালো ভালো জায়গায় চান্স পাচ্ছে। বিশেষ করে বদলি আদেশপ্রাপ্ত এই শিক্ষক নিজের জন্মভূমির টানে অন্য কোথাও যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও শ্রীবরদীতেই পড়ে ছিলেন। শিক্ষার্থীদের মতে, “স্থানীয় শিক্ষক হিসেবে যারা এলাকাকে ভালোবেসে শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো আগলে রাখেন, তাদের এভাবে সরিয়ে দিলে শ্রীবরদীর শিক্ষাব্যবস্থা মুখ থুবড়ে পড়বে।”
শিক্ষকের আবেগঘন স্ট্যাটাস ও চ্যালেঞ্জ
বদলির আদেশ পাওয়ার পর ওই শিক্ষক তার সামাজিক যোগাযোগ মাধ্যমে “আবেগের ঘনঘটায় আত্ম কৈফিয়ত” শিরোনামে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সেখানে তিনি ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দেওয়ার পাশাপাশি নিজের সততার বিষয়টি তুলে ধরেন।
তিনি লিখেছেন, “মানুষ কপটভাবে নিজেকে প্রকাশ করে বেশ কিছুটা দিন আলোচনায় থাকতে পারলেও তা স্থায়ী নয়... কেউ কাউকে অনুমান নির্ভর অপবাদ দিতে চাইলে মহান আল্লাহ চাইলে অপবাদকারীর মাধ্যমেই তার ইজ্জত আরও বাড়িয়ে দিতে পারেন।”
স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, “আমি বদলির আবেদন করিনি। এর আগে শেরপুর সরকারি মহিলা কলেজে পদ খালি থাকলেও আমি যাইনি। বলেছিলাম, যতদিন সরকার আমায় রাখে ততোদিন এলাকায়ই সেবা দিতে চাই।”
কান্নার রোল ও গণমানুষের ভালোবাসা
শিক্ষকের বদলির খবরে পুরো এলাকায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। শিক্ষক তার স্ট্যাটাসে উল্লেখ করেছেন, “গতকাল থেকে কোমলমতি শিক্ষার্থীরা ডুকরে ডুকরে কান্না করছে। একজন ভ্যানচালক কান্নাজড়িত কণ্ঠে কল দিয়েছেন, কর্মচারীরা বাসায় এসে কেঁদেছেন।” তিনি জানান, সহকর্মীদের ভালোবাসায় তিনি পরপর তিনবার শিক্ষক পরিষদের সম্পাদক নির্বাচিত হয়েছেন, যা তার সততা ও জনপ্রিয়তার প্রমাণ।
উন্নয়ন ও তদন্তের আহ্বান
গত ৫ মাসে শ্রীবরদী সরকারি কলেজের অবকাঠামগত ও গুণগত পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি যেকোনো তদন্তের জন্য সম্মুখ সারিতে প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছেন। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “আসুন তদন্ত করুন... পাই টু পাই হিসাব নিন! দুই একজন আছেন যারা দূর থেকে অনুমান নির্ভর কথা বলেন, আমি তাতে বিচলিত নই।”
সাবেক শিক্ষার্থীদের ক্ষোভ ও দাবি
কলেজের সাবেক শিক্ষার্থী (এইচএসসি ২০১৮ ব্যাচ) ও এই প্রতিবেদকের সাথে আলাপকালে একাধিক প্রাক্তন ছাত্র ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, “যে শিক্ষকরা নিজের ক্যারিয়ারের কথা না ভেবে এলাকার ছেলে-মেয়েদের মানুষ করার ব্রত নিয়েছেন, তাদের এভাবে হয়রানি করা হলে ভবিষ্যতে কোনো মেধাবী শিক্ষক আর নিজের গ্রামে থাকতে চাইবেন না। আমরা চাই কর্তৃপক্ষ অবিলম্বে এই বদলির আদেশ পুনর্বিবেচনা করুক।”
শিক্ষার্থী ও অভিভাবকদের সাফ কথা, প্রিয় স্যারকে সসম্মানে শ্রীবরদী সরকারি কলেজে বহাল না রাখা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

1

ঢাকা–নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন লাইনে সংস্কার কাজ, সাময়িক ভোগা

2

চাঁপাইনবাবগঞ্জে পুশইনের শিকার ভারতীয় অন্তঃসত্ত্বা নারীকে বি

3

কয়রায় বেজপাড়া হায়াতুননেছা দাখিল মাদ্রাসার নবগঠিত কমিটি বিবি

4

ঝালকাঠির দুটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্

5

নারায়ণগঞ্জে নির্বাচনী মাঠে নারীরা অনুপস্থিত

6

নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

7

মানিকগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে হেরোইনসহ শীর্ষ মাদক ক

8

মুরগি চুরি নিয়ে সংঘর্ষে দুই পক্ষের দুইজনের মৃত্যু

9

সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনের জন্মদিন পালন করলেন সহকর্মীর

10

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ মানব পাচারকারী আটক

11

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে হাইমচর উপজেলায় প্রস্তুতিমূলক স

12

বিনামূল্যে মৃতদেহ পরিবহনে দেশজুড়ে মানবতার উদাহরণ

13

ঠাকুরগাঁওয়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীত

14

এক বছর আগে সুইমিংপুলে ঢাবি শিক্ষার্থীর মৃত্যুর তদন্ত দাবি

15

দিনাজপুর ৫ আসনে বিএনপি'র মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ স

16

গফরগাঁওয়ে রেললাইন উপড়ে ফেলায় অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যুত

17

ভেড়ামারায় মুখ পুড়িয়ে ও পুরুষাঙ্গ কেটে অজ্ঞাত ব্যক্তিকে হত্যা

18

দিনাজপুরে আদর্শ মহাবিদ্যালয়ে বর্ণাঢ্য 'পিঠা উৎসব-২০২৬' অনুষ

19

ভুরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে এক যুবকের ৬ মাসের কারাদণ্ড

20