জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীপুরে ভাড়াটিয়ার বাসায় চুরি: নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও ল্যাপটপ খোয়া

গাজীপুরের শ্রীপুরে এক ভাড়াটিয়ার ফ্ল্যাট থেকে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও ল্যাপটপসহ মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ জুলাই ২০২৫) সন্ধ্যার দিকে উপজেলার জৈনাবাজার (কলেজপাড়া) এলাকার একটি বহুতল ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোঃ তাহসিন রেজা রাতুল (২৯) শ্রীপুর থানায় দায়ের করা অভিযোগে জানান, তিনি ও তার স্ত্রী উভয়েই চাকরি করেন এবং ঘটনাস্থলে একটি ভাড়া বাসায় বসবাস করেন। ঘটনার দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে স্ত্রী বাসায় না থাকায় তিনি তালা দিয়ে বাইরে যান। এরপর মাগরিবের নামাজ আদায় শেষে রাত ৭টা ২০ মিনিটে বাসায় ফিরে এসে দেখতে পান দরজা খোলা এবং ঘরের মালামাল এলোমেলো অবস্থায় ছড়ানো ছিটানো।
ভুক্তভোগীর দাবি, ঘরের ভিতরে থাকা কাঁধের ব্যাগ থেকে ১০,০০০/- টাকা, টেবিলের উপর থেকে একটি HP ব্র্যান্ডের ল্যাপটপ (মূল্য আনুমানিক ৪০,০০০/- টাকা), ড্রয়ারের ভিতর থেকে স্ত্রীর ব্যবহৃত ৮ আনার স্বর্ণের চেইনসহ ডায়মন্ড লকেট (মূল্য প্রায় ১,০০,০০০/- টাকা), ৩ আনার একটি স্বর্ণের আংটি (মূল্য আনুমানিক ৩০,০০০/- টাকা) এবং ঘরের অন্যান্য মালামালসহ প্রায় ২,২০,০০০/- টাকার সম্পদ চুরি হয়েছে। এছাড়া উল্লেখ করা হয়েছে যে, উক্ত ফ্ল্যাটে বা ভবনে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না, ফলে চোর শনাক্তকরণে জটিলতা তৈরি হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, “আমরা অভিযোগ পাওয়ার পরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেশাদার চোরেরাই এই ঘটনা ঘটিয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কাজ চলছে।”
ভুক্তভোগী পরিবার চুরিকৃত মালামাল উদ্ধারে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারাচ্ছে কিরগিজস্তানে আসা রেমিট

1

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন ৪৫০ টির অধিক ঘর পুড়ে চাই।

2

ঈশ্বরগঞ্জে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী

3

মেহেরপুরের যুগিন্দায় মহুয়া ও রিপনের জমকালো শুভ পরিণয়: আনন্দঘ

4

বান্দরবান জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার

5

সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের বৈধতা চ্যালেঞ্জ করে হা

6

মাদক বিরোধী অভিযান

7

পার্বতীপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের ৭১ সদস্যের আহ্বা

8

স্বামী–স্ত্রীর একযোগে বিএনপির ৩১ দফা প্রচারণা

9

জীবন নগর শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১

10

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে জরিমা

11

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ইশ্বরগঞ্জ বিএনপি প্রার্থীর ক

12

ঈশ্বরদীতে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

13

ছাতকে ব্যবসায়ী মানিক হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মা

14

কৌশলের নামে গুপ্ত-সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান

15

সরাইলে মাধ্যমিকের ২৬.২১, মাদ্রাসার ৪৬.৩৭ ভাগ বই আসেনি, সংকট

16

রংপুরের সাবেক এমপি ডিউকের বড় ভাই লিংকন চৌধুরী বগুড়ায় গ্রেপ্ত

17

ভেড়ামারায় সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াত মনোনীত প্রার্থীর

18

রায়গঞ্জে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

19

‎আনোয়ারায় দারুত তাকওয়া মাদরাসার হিফজ সমাপ্তকারীদের বিদায় অনু

20