জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীপুরে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে সচেতন নাগরিক কমিটির মানববন্ধন

মোঃআলমগীর হোসাইন।।

গাজীপুরের শ্রীপুর উপজেলার অবদা মোড় ও এমসি বাজারে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 সচেতন নাগরিক সমাজ, শিক্ষার্থী  অভিভাবক ও পথচারীরা রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মাওনা চৌরাস্তা (পল্লী বিদ্যুৎ মোড়) (অবদা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
 
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি জানান, প্রতিনিয়ত হাজারো পথচারী, বিশেষ করে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা বলেন, দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক কাইফাত মোড়লের সঞ্চালনায়  বক্তব্য রাখেন পরিবেশকর্মী সফি কামাল,  এডভোকেট কামরুল হাসান, শ্রীপুর উপজেলা সচেতন নাগরিক সমাজের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মাজহার হোসেন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রীপুর উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক মাহমুদুল হাসান ইমন।
বক্তারা বলেন, অবদা মোড় ও এমসি বাজার এলাকায় ফুটওভার ব্রিজ না থাকায় সাধারণ পথচারীরা মারাত্মক দুর্ভোগে ভুগছে। বিশেষ করে শিক্ষার্থী, নারী ও বয়স্কদের জন্য রাস্তা পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায়ই এই এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে, যার অনেকগুলো প্রাণঘাতীর ঘটনাও রাস্তা পারাপারের সময় ঘটেছে।
মানববন্ধন থেকে দাবি করেন, উক্ত দুটি স্থানে আধুনিক মানসম্পন্ন ফুটওভার ব্রিজ নির্মাণের মাধ্যমে জনদুর্ভোগ ও দুর্ঘটনা হ্রাস করা সম্ভব।
মাওনা চৌরাস্তা শ্যারস এডুকেশন সেন্টারের শিক্ষার্থীরা জানান, ফুটওভার ব্রিজ না থাকায় সড়ক পারাপার করতে গিয়ে অনেকে দুর্ঘটনার শিকার হয়েছেন। তাই তারা দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ কাজির দেউড়ি জামান হোটেলে জরিমান

1

খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

2

পাটগ্রামে বিএনপির শতাধিক নেতা–কর্মীর জামায়াতে যোগদান

3

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের আকস্মিক কোতোয়ালি থানা পরিদর্শ

4

সিলেটে প্রথম নির্বাচনী সমাবেশে তারেক রহমান :আফনারা ভালা আছইন

5

ইটবোঝাই ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল রাবিপ্রবির গাড়ি

6

নোয়াখালীতে গ্রাম আদালত সক্রিয় করনে দিনব্যাপী প্রশিক্ষণ অনু

7

গলাটিপে বৃদ্ধ দম্পতিকে হত্যা করে সর্বস্ব নিয়েগেল মৌসুমী শ্রম

8

শুধু এক দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না: ম

9

রায়গঞ্জে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফি

10

দেবর–ভাবির প্রেম, অতঃপর ভাবির রহস্যজনক মৃত্যু; নেপথ্যে অভিযু

11

ভাঙ্গুড়ায় রাতের আঁধারে সড়কে জোড়াতালি

12

বিড়ি খাওয়া বক্তব্যে জামায়াতের ভোট বেড়েছে দুই কোটি টাকার মার্

13

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

14

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রী সেজে অভিনব কায়সায় মাদক

15

কুয়েট কর্মকর্তা সমিতির নির্বাহী কমিটির সভাপতি রবিউল ইসলাম

16

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে প্রশাসনের

17

দিনাজপুর জেলা পুলিশের অভিযানে গত ১২ ঘন্টায় মোট ৮৬ জনকে গ্রেফ

18

ফটিকছড়িতে আলোচিত জোড়া খুন মামলার তিন পলাতক আসামি গ্রেপ্তার

19

কিশোরগঞ্জ পৌরসভায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ

20