জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

শিশুর লাশ, মায়ের কান্না, উত্তাল গজারিয়া

গাজী মাহমুদ পারভেজ।।

গজারিয়ায় কেমিক্যাল কোম্পানির ট্রেইলারের ধাক্কায় দুই শিশু শিক্ষার্থী গুরুতর আহত, একজনের মৃত্যুর আশঙ্কা — বিক্ষোভে উত্তাল স্থানীয়রা
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জামালদী পূর্বপাড়ায় সামুদা কেমিক্যাল কোম্পানির মালবাহী একটি ট্রেইলার নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির সীমানা প্রাচীর ভেঙে দুই শিশু শিক্ষার্থীকে গুরুতর আহত করে। স্থানীয়দের দাবি, আহতদের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
আহত দুই শিশু হলো: জামালদী গ্রামের মফিজ উদ্দিন এর ছেলে সারাফাত (৬), বিল্লাল হোসেন এর মেয়ে জামিয়া (৬), তারা  হাজী সিরাজুল হক স্কুলের ছাত্র ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেইলারের বেপরোয়া গতি দেখে শিশু দুটি সড়ক থেকে দৌঁড়ে বাড়ির ভেতরে আশ্রয় নেয়। কিন্তু নিয়ন্ত্রণহীন ট্রেইলারটি হাজী দেলোয়ার হোসেনের বাড়ির সীমানা প্রাচীরে সজোরে ধাক্কা দিয়ে দেয়াল ভেঙে ফেলে। সেই ভাঙা দেয়াল চাপা পড়ে গুরুতর আহত হয় শিশু দুটি।
স্থানীয় শাহিদা বেগম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন: “আমি ড্রাইভারকে অনেকবার বলেছি— ভাই, গাড়ি থেকে নামেন, বাচ্চাদের উদ্ধার করেন, ওদের বাঁচান। কিন্তু ড্রাইভার এক সেকেন্ডের জন্যও গাড়ি থেকে নামেননি। নিষ্ঠুরভাবে গাড়িতে বসে ছিলেন তিনি।”
এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে আঞ্চলিক সড়কে অবরোধ ও বিক্ষোভ শুরু করেন এবং ঘাতক ট্রেইলারটি আটক করে রাখেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মুস্তফা এবং গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ।
উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম বলেন: “একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমরা আহত শিশুদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করছি। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একইসাথে এলাকাবাসীর নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আঞ্চলিক সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা আরও জোরদার করা হবে।”

ওসি আনোয়ার আলম আজাদ বলেন: “ঘটনার পরপরই ট্রেইলারটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের প্রক্রিয়া চলছে। আমরা তদন্ত করে আইনি ব্যবস্থা নিচ্ছি। জনগণকে আহ্বান করছি— আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন।”
এলাকাবাসীর অভিযোগ, এই সড়কে দীর্ঘদিন ধরে কেমিক্যাল কোম্পানির ভারী যানবাহনের বেপরোয়া চলাচল চললেও কোনো নিয়ন্ত্রণ বা নজরদারি ছিল না।
তাদের একটাই দাবি—
“আমাদের বাচ্চাদের যেন আর কোনদিন এমন মৃত্যু বা আহত হওয়ার শিকার হতে না হয়। আমরা নিরাপদ সড়ক চাই।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিজন ভ্যানে পলককে উদ্দেশ্য করে ডিম ছুঁড়লেন ইনকিলাব মঞ্চের

1

বেলকুচিতে বিতর্ক উৎসব চুড়ান্ত পর্বের প্রতিযোগিতা ও পুরস্কার

2

নান্দাইলে সমূর্ত্ত জাহান মহিলা কলেজে ছাত্রী সংসদ নির্বাচন অন

3

ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবের ২৩ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত

4

গাজীপুরে তুহিন হত্যা,চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ক্ষোভ, দৃষ্

5

ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন ফরম গ্রহণ করলেন মুর্শিদা জামান বেল্টু

6

উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

7

ময়মনসিংহ -৪ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন ইসলামী আন্দোলনের প

8

অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ, শেখ হাসিনাকে ফিরিয়ে দে

9

নোয়াখালীতে তরুণ দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনু

10

শাকসু নির্বাচন: প্রথম দিনে মনোনয়নপত্র নিলেন ৪৬ জন

11

বাঘাইছড়িতে ইয়াবাসহ আটক ৪

12

চৌগাছা আসনে প্রার্থীতা বাতিল চেয়ে হাই কমান্ডের কাছে লিখিত আ

13

কৃষি মানেই কৃষি বাজার - জি এ টুটুল

14

মুন্সীগঞ্জে দেশীয় অস্ত্রসহ আটক-১

15

জাল নোটের প্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

16

ঠাকুরগাঁও কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির অচলাবস্থা আগাছা

17

নিহত শিশু আলিফার পরিবারের খোঁজ নিলেন গণসংহতি নেতা তরিকুল সুজ

18

কালিগঞ্জে নবীননগর সরকারি প্রাথঃ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফ

19

লংগদুতে জামায়াতের বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্

20