জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শিবগঞ্জে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা

হাফিজুর রহমান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মো. তোজ্জামেল হক (৬৫) নামে এক পুকুর পাহারাদারকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করার পাশাপাশি নিহতের একটি চোখ উপড়ে ফেলা হয়েছে-এমন তথ্য নিশ্চিত করেছে পুলিশ। নিহত তোজ্জামের শিবগঞ্জের পার দিলালপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে। 
শনিবার (২৯ নভেম্বর) গভীর রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর মাঠের একটি পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। রোববার (৩০ নভেম্বর) সকালে স্থানীয়রা পুকুরের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো শনিবার রাতেও তিনি পাহারার দায়িত্বে ছিলেন। সকালে পুকুরপাড়ে তার নিথর মরদেহ পড়ে থাকতে দেখে সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং বাম চোখ উপড়ে নেয়া হয়েছে বলেও তারা জানান।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, হত্যাকান্ডের কারণ তাৎক্ষণিকভাবে তারা নিশ্চিত নয়। তবে পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘদিনের শত্রুতা বা পুকুরের মাছ, চুরি সংক্রান্ত বিরোধ থেকে এ হত্যাকান্ড ঘটতে পারে। 
তিনি আরও বলেন, এ ঘটনায় যারা জড়িত তাদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনোয়ারায়"উন্মোচন হলো আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশন

1

জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান

2

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন

3

চরভদ্রাসনে ব্যাবসায়ীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

4

বড় পুকুরিয়া কয়লা খনিতে দেয়াল ধসে বিপুল কয়লা অরক্ষিত

5

ক্রিকেটে কি তবে দিল্লির ‘রাজনৈতিক দাবার চাল’

6

তাড়াইলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মা

7

নওগাঁয় বস্তায় আদা চাষে সাফল্যের জোয়ার

8

জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতায় সম্মত এনসিপি

9

নৈতিক শিক্ষাই পারে মানুষকে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে

10

জয়পুরহাটে ডিবির জালে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

11

শাহরাস্তিতে সাইবার অপরাধে কিশোর গ্রেফতার রাষ্ট্রীয় নিরাপত্তা

12

ভোলায় সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি, বার্ষিক পরীক্ষা স

13

বসুন্দিয়ার জয়ান্তা ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল

14

বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দ

15

ঠাকুরগাঁওয়ে ভূ্ল্লীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

16

বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় মদসহ এক ব্যক্তি আটক

17

একনেকে অনুমোদন পেল নোবিপ্রবির ৩৩৪ কোটি টাকার প্রকল্প

18

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ড. এম.

19

সিরাজদিখানে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশে নেতৃবৃন্দের অ

20