জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষার মানোন্নয়নে নান্দাইলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মো. শাহজাহান ফকির।।

ময়মনসিংহের নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ে ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের শিক্ষার্থী মিলনায়তনে এই গুরুত্বপূর্ণ সমাবেশের আয়োজন করা হয়।
নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন নান্দাইল উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা প্রশাসক সারমিনা সাত্তার।  
এসময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার সার্বিক অগ্রগতি, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষার মান আরও উন্নত করার বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বিস্তারিত আলোচনা সহ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের মধ্যে সুসমন্বিত সম্পর্ক গড়ে তুলার আহ্বান জানান। তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যত, তারা দেশের সম্পদ। তাঁরা সুশিক্ষায় শিক্ষিত হলে দেশ ও জাতির যেমন উন্নয়ন হবে, তেমনি মা-বাবাও গর্বিত হবেন।
উক্ত অভিভাবক সমাবেশটি যৌথভাবে সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সিদ্দিকী ও সিনিয়র শিক্ষক শামসুল হক। এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সাবেক প্রধান শিক্ষক আব্দুল কাইয়ূম বাবুল, সাবেক অভিভাবক সদস্য আব্দুল্লাহ ভূইয়া, সিনিয়র শিক্ষক শফিকুল ইসলাম রিপন, বুলবুল ইসলাম, সাইফুল ইসলাম, ইমামুল হক চন্দন, ইউপি সদস্য গোলাপ মিয়া, শিক্ষার্থীর অভিভাবক ইসলাম উদ্দিন ও গোলাপ মিয়া, সাংবাদিক শাহজাহান প্রমুখ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদীকে গুলির প্রতিবাদে ঝালকাঠিতে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ

1

দিনাজপুর ৬ আসনে আনুষ্ঠানিক প্রচারণায় বিএনপি ও জামায়াত: মাঠে

2

মাদারীপুর-১ এ নাদিরা মিঠু ও মাদারীপুর-২ এ জাহানদার আলী জাহান

3

ঈশ্বরগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ দলের নেতা–সহ ৮ জন গ্রেপ্তার

4

গাজীপুরের কাপাসিয়ায় ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে অতিরিক্ত বিভাগ

5

দৌলতপুরে ভোটারদের সাথে এনসিপি’র মনোনয়ন প্রত্যাশী ওমর ফারুকের

6

সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন দাবীতে উত্তাল টাঙ্গাইল

7

দিনাজপুরের ৬ আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র ক্রয়

8

শ্রীমঙ্গলে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ময়লার ভাগাড় বন্ধে ছাত্

9

দিনাজপুর-৫ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে পার্বতীপুর মহিলা দল

10

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাঞ্ছারামপুরে প্রস

11

ভারতকে ধসিয়ে দিল বাংলাদেশ

12

খুরুশকুলে মৎস্য ঘেরে যুবক খুন

13

সিরাজগঞ্জের রায়গঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের মাস

14

কেন সিনেমা মুক্তির তারিখ পেছালেন আমির

15

হ্যাঁ ভোট দিলে বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে- টাঙ্গাইলে উপদেষ্

16

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুয়েটের কর্ম

17

ধানের শীষের প্রচারণার অংশ হিসেবে পদযাত্রা ও গণসংযোগ রংপুর- ব

18

জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে পাঁচবিবি পাঁ

19

জাতীয়তাবাদী যুবদলের উপজেলা শাখার আংশিক কমেটি ঘোষণা

20