জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

শক্ত থাকো মুস্তাফিজ পুরো জাতি আজ তোমার পাশে আছে বাফুফে সভাপতি

 ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কট্টরপন্থী সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার 

করে আইপিএলের ফ্রেঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে

 বাদ দেওয়ার নির্দেশ দেয়। এতে মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে

 কলকাতা। এর পরই ক্ষুব্ধ হয়ে ওঠে দেশের ক্রিকেট ভক্তরা।


এবার ভারতের প্রতি খেলাকে রাজনীতিকরণের এমন ঘেরাটোপে ফেলার কার্যক্রম 

বন্ধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি 

তাবিথ আউয়াল।আজ রবিবার এক ফেসবুক পোস্টে তাবিথ আউয়াল বলেন, ‘কলকাতা 

নাইট রাইডার্স তাদের দলের জন্য মুস্তাফিজুর রহমানকে নির্বাচন করা সত্ত্বেও,

 কেবল রাজনৈতিক চাপের কারণে তাকে আইপিএল ২০২৬ থেকে বাদ দেওয়া হয়েছে 

জেনে আমি অত্যন্ত হতাশ।’


জাতীয়তার কারণে মুস্তাফিজ লক্ষ্যবস্তু হয়েছেন জানিয়ে বাফুফে সভাপতি বলেন, 

‘মুস্তাফিজ একজন বিশ্বমানের অ্যাথলেট যিনি নিজের দক্ষতা ও পারফরম্যান্স দিয়ে 

সেখানে জায়গা করে নিয়েছিলেন। শুধুমাত্র তার জাতীয়তার কারণে তাকে লক্ষ্যবস্তু

 করা একজন খেলোয়াড়ের প্রতি অবিচার এবং অসহিষ্ণুতার চরম বহিঃপ্রকাশ, 

যা ক্রিকেটের মতো জেন্টলম্যানস গেমে মোটেও কাম্য নয়।’


তিনি আরো বলেন, ‘আমি ভারতীয় কর্তৃপক্ষ এবং বিসিসিআই-এর প্রতি আহ্বান 

জানাই, খেলাধুলাকে রাজনীতিকরণ করা বন্ধ করুন।’


তাবিথ আউয়াল জানান, ‘খেলাধুলার অসীম শক্তি আছে বিভেদ ভুলে মানুষকে

 এক করার। একে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে, আসুন একে 

পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধা তৈরির মাধ্যম হিসেবে ব্যবহার করি।’মুস্তাফিজের

 প্রতি তাবিথ আউয়াল বলেন, ‘শক্ত থাকো মুস্তাফিজ। পুরো জাতি আজ তোমার

 পাশে আছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঁস চুরি হলে যথাযথ ব্যবস্থা নেব: রুমিন ফারহানা

1

ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবো” - মুফতি রেজাউল ক

2

বরিশাল দক্ষিণ জেলা গণজাগরণ দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের

3

তালতলীতে ক্ষমতার দাপটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, ঘর ছেড়ে

4

চাঁপাইনবাবগঞ্জে চেম্বারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদ

5

বাবুগঞ্জ ও বিমানবন্দর প্রেসক্লাবে ইসলামী আন্দোলনের প্রার্থীর

6

ভাঙ্গুড়া পুকুরপাড় বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার

7

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ

8

বৈচিত্র্যময় কর্মকাণ্ড

9

নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী হচ্ছেন না মাসুদুজ্জামান মাসুদ

10

পানছড়িতে বিজিবির বিশেষ টহলে চোরাচালানী মালামাল আটক

11

উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে রাস্তায় সিলেটবাসী, আরিফুল হকের নেতৃ

12

নরসিংদী পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ

13

নড়াইলের হাটবাড়িয়া জমিদারবাড়ি ডিসি পার্কের রাস্তাপ্রশস্ত করণ

14

নাসিরনগরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিম

15

ভূরুঙ্গামারীতে সৎ যুবকের দৃষ্টান্ত

16

সরাইলে ৫৪ তম সমবায় দিবসে বিধিমেনে চলার আহবান ইউএনও র

17

নিয়ামতপুর থানায় নবাগত ওসি মো. সফিকুল ইসলামকে উষ্ণ সংবর্ধনা

18

কালকিনিতে অবৈধ যানবাহন বন্ধে অভিযান জরিমানা আদায়

19

আরিফুজ্জামান(মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়

20