রূপক মুখার্জি
প্রকাশঃ 5-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় মাদক কিনতে নিষেধ করায় খুরের আঘাতে যুবক গুরুতর আহত

নড়াইলের লোহাগড়া শহরে মাদক কেনা-বেচা নিয়ে বিরোধের জেরে রবিন খান (২২) নামে এক যুবককে ক্ষুর দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে একদল দূর্বৃত্ত। তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
শনিবার (৫ জুলাই ) দুপুর দেড়টার দিকে  লোহাগড়া প্রেস ক্লাবের পেছনের সড়কে এই হামলার ঘটনা ঘটে। আহত রবিন খান লোহাগড়া শহরের গোপীনাথপুর এলাকার ব্যাপারীপাড়ার ইবাদত খানের ছেলে।
আহত রবিন অভিযোগ করে বলেন, জয়পুর গ্রামের পিন্টু মাঝেমধ্যে আমাদের এলাকায় মাদক কিনতে আসতো এবং মা-বোনদের দিকে কু-দৃষ্টি দিত ও অকথ্য ভাষা ব্যবহার করতো। আমি তাকে বারবার নিষেধ করি। এ কারণে সে ক্ষিপ্ত হয়ে এই হামলা চালিয়েছে। এ ঘটনার  বিচার চাই আমি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, জয়পুর গ্রামের ফজলুর রহমান ফেলুর ছেলে পিন্টু (২৪) ও তার এক সহযোগী পথরোধ করে রবিনের ওপর অতর্কিতভাবে খুর দিয়ে আঘাত করে। হামলার পর রক্তাক্ত রবিন দৌঁড়ে লোহাগড়া বাজারে তাদের পারিবারিক দোকানে আশ্রয় নেন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রবিনের পরিবারের সদস্যরা।
অভিযুক্ত পিন্টুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গার জীবননগরে সেনা–পুলিশের অভিযানে অস্ত্রসহ বিএনপি ন

1

২০২৬ সালে গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ানোর সম্ভাবনা

2

গজারিয়ায় কুখ্যাত নয়ন–পিয়াস ডাকাত বাহিনীর সক্রিয় সদস্য রমজ

3

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের অঙ্গীকার

4

নরসিংদী আবারও ভূমিকম্পে কেঁপে উঠল

5

টাংগাইলের নাগরপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের পরিচিতি সভ

6

যশোরে স্বর্ণের বারসহ আটক-২

7

দিনাজপুরে ভ্যাটিকান রাষ্ট্রদূত কেভিন রান্ডালের জাঁকজমকপূর্ণ

8

শাবিপ্রবিতে বহিষ্কারাদেশ নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

9

মাদারীপুর জেলা প্রশাসকের শিবচর উপজেলা কার্যালয় পরিদর্শন ও ম

10

রাজাপুরে কৃষকের দুই শতাধিক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ

11

নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

12

পার্বতীপুরে মসজিদ উন্নয়নে ৮০ বস্তা সিমেন্ট প্রদান

13

৭ হাজার পিস ইয়াবাসহ রবিউলকে সাভার থেকে গ্রেফতার করে সাভার মড

14

শান্তিগঞ্জে খাদ্য বান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

15

ধরা-ছোঁয়ার বাইরে বান্দরবানের ফ্যাসিস্ট সাম্রাজ্য

16

জয়পুরহাট-০২ আসনে বিএনপির ছয় মনোনয়ন প্রত্যাশীর মাঝে জামায়াত এ

17

হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল

18

‎জামায়াতে যোগদান করলেন কয়রায় গণঅধিকার পরিষদের সভাপতি সহ ১৬ ন

19

ঈশ্বরগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

20